এক্সপ্লোর

Recruitment Scam: কালীঘাটের কাকুর ভয়েস স্য়াম্পল টেস্ট নিয়ে তোলপাড়, কীভাবে হয় পরীক্ষা?

নিয়োগ দুর্নীতিকাণ্ডের বহুমুখী তদন্ত প্রক্রিয়ায়, কণ্ঠস্বরের নমুনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাই যাচ্ছিল কালীঘাটের কাকুকে নিয়ে ED-র টানাপোড়েন দেখে।

কলকাতা: কালীঘাটের কাকুর ভয়েস স্য়াম্পল টেস্ট নিয়ে এখন তোলপাড় রাজ্য় রাজনীতি। কিন্তু কীভাবে হয় এই পরীক্ষা? লাগে কোন কোন যন্ত্র? এবিপি আনন্দর ক্য়ামেরার সামনে, তা হাতে কলমে করে দেখিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

কীভাবে হয় এই পরীক্ষা?

নিয়োগ দুর্নীতিকাণ্ডের বহুমুখী তদন্ত প্রক্রিয়ায়, কণ্ঠস্বরের নমুনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাই যাচ্ছিল কালীঘাটের কাকুকে নিয়ে ED-র টানাপোড়েন দেখে। প্রায় সাড়ে ৪ মাস অপেক্ষার পরে অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের কব্জায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর।কাকুর মুখে কুলুপ! আর কীভাবে কী হল - তা ভাঙতে চাইছে না ED-ও। কিন্তু, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা এবং তার পর কীভাবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তা অনেকের কাছেই কৌতুহলের বিষয়। সেই কৌতুহল নিবারণের চেষ্টা করেছে এবিপি আনন্দ।



NIHH স্পিচ ল্যাঙ্গোয়েজ প্যাথলজির বিভাগীয় প্রধান সুমন কুমার বলেন “একটা সাউন্ড প্রুফ রুম হতে হবে, সাউন্ড আসবে না বাইরের।’’ কণ্ঠস্বর কি কৃত্রিমভাবে বদলে দেওয়া যেতে পারে? তেমনটা হলে, ভয়েস স্যাম্পল টেস্টে কি তা ধরা পড়া সম্ভব? NIHH –এর অডিওলজি ও স্পিচ প্যাথলজি অধ্য়াপক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “কৃত্রিমভাবে চেঞ্জ করা যেতে পারে যদি সফটওয়্যারে গিয়ে ওই স্যাম্পলটাকেই ট্যাম্পার করা হয়। মানে যে স্যাম্পলটা আমি রেকর্ড করেছি সেই স্যাম্পলটার মধ্যে ভাওয়েলের যে টাইম, ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউডের আছে সেটা যদি সফটওয়্যারের মধ্য়ে দিয়ে যদি আমরা ফিল্টার করে দিই। তাহলে কিন্তু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়। সেই চেঞ্জটা ধরা যাবে। কারণ কোনওভাবেই আমি আমার ভাওয়েলসকে চেঞ্জ করতে পারব না।’’ ENT বিশেষজ্ঞ শ্রীমন্তী বাগ বলেন, “কেউ নিজে থেকে অপারেশন করে ভয়েস চেঞ্জ করতেই পারে। পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষ ভয়েস এভাবেই চেঞ্জ করা হয়। অপারেশনের কথা নিজে না বললে বোঝা কঠিন।’’

কণ্ঠস্বর বিশ্লেষণের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করার সূত্রপাত সেই ৫-এর দশকে, মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর হাত ধরে। এরপর বিজ্ঞান যত উন্নত হয়েছে, ততই আধুনিক হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পদ্ধতি। যার সাহায্যে এবার, নিয়োগ দুর্নীতি মামলার অনেক জটিল ধাঁধার সমাধান, অনেক প্রশ্নের উত্তর পেতে চাইছে ED।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rahul Gandhi: বাংলা হয়ে রাহুলের পদযাত্রা, I.N.D.I.A জোটকে আমন্ত্রণ কংগ্রেসের, যোগ দেবে তৃণমূল?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget