এক্সপ্লোর

Kunal Ghosh: শোকজ-চিঠি পড়েছেন? উত্তরে কুণালের মুখে গানের কলি

Kunal Ghosh Show cause: কদিন আগেই এমন ক্ষোভ, তারপর চায়ের টেবিলে সাক্ষাতের পরিকল্পনা। শোকজের চিঠির জেরেই কি এমন নরম সুর? দলীয় নেতৃত্বই কি দুজনকে সমস্যা মেটানোর জন্য় বলেছে?

কলকাতা: দলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Kunal Ghosh on Sudeep Banerjee) বিরুদ্ধে মুখ খোলায় কুণাল ঘোষকে শোকজের চিঠি ধরিয়েছে দলের নেতৃত্ব। এদিন যখন সদ্য দলত্যাগী বিধায়ক তাপস রায়ের (তখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি) বাড়িতে গিয়েছিলেন তিনি, তখনই একটি চিঠি পান তিনি। শোকজের চিঠি নিয়ে তাঁর মন্তব্য়, 'একটি চিঠি পেয়েছি, ব্রাত্যর সঙ্গে তাপস রায়ের বাড়িতে থাকাকালীন চিঠি পেয়েছি, কিন্তু আমি চিঠি খুলিনি।' এরই সঙ্গে তাঁর সংযোজন, 'সুব্রত বক্সী আমাকে স্নেহ করেন, মমতার সৈনিক, কিছু বাদ গেলে বক্সীদা ফোন করে ধরিয়ে দেন।'

শোকজের চিঠি নিয়ে জিজ্ঞেস করতেই তিনি বললেন, 'দলের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কোনও বক্তব্য় রাখছি না। আমি তৃণমূলের একজন কর্মী। ছিলাম, আছি, থাকব। আমার জীবনের উত্থান-পতনের পরেও দল ছাড়ার কথা ভাবিনি।' চিঠি পড়ে দেখেছেন কিনা জিজ্ঞেস করতেই তাঁর উত্তর,  'গান শুনছিলাম'... মহম্মদ রফির গাওয়া পুরনো হিন্দি গান গেয়ে শোকজের চিঠিকে প্রেমপত্র বলে উল্লেখ কুণালের।

কদিন আগেই দলীয় পদ ছেড়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh Show Cause)। কিন্তু দল যে ছাড়বেন না তা স্পষ্ট করে দিয়েছিলেন। যদিও দলীয় পদ ছাড়ার দিনই এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল সাংসদ ও উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দলের সংগঠন নষ্ট করা থেকে শুরু করে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো বিস্ফোরক অভিযোগ তিনি করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সূত্রের খবর, দলের বর্ষীয়ান সাংসদের বিরুদ্ধে মুখ খোলার কারণেই তাঁকে শোকজ করা হয়েছে।

যদিও যে কুণাল ঘোষ কদিন আগেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে প্রায় খড়্গহস্ত হয়েছিলেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্রে ২টি ওয়ার্ডে তৃণমূল হেরে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন, সেই তাঁরই মুখে এদিন যথেষ্ঠ নরম সুর শোনা গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে কুণাল ঘোষকে চা খেতে ডেকেছেন বলে জানিয়েছেন তিনি। বলেছিলেন, 'একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সন্ধে সাতটায় চা খেতে যাব।'

কদিন আগেই এমন ক্ষোভ, তারপর চায়ের টেবিলে সাক্ষাতের পরিকল্পনা। শোকজের চিঠির জেরেই কি এমন নরম সুর? দলীয় নেতৃত্বই কি দুজনকে সমস্যা মেটানোর জন্য় বলেছে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: SSC-এর সব মামলা খারিজের দাবি নিয়ে হাইকোর্টে কল্যাণ, নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget