এক্সপ্লোর

Saraswati Puja Theme: 'বঙ্গে বিক্রি বিদ্যা', সরস্বতী পুজোর মণ্ডপের থিমে 'অপা'

নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যবাসীর চোখ কপালে তুলে দিয়েছিল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৫০ কোটি টাকার এই ছবি!

কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) ছোঁয়া এবার সরস্বতী পুজোর মণ্ডপে! কাঁকুরগাছিতে (Kankurgachi) সরস্বতী পুজোর (Saraswati Puja) থিমের নাম 'বঙ্গে বিক্রি বিদ্যা'। পার্থ (Partha Chatterjee)-অর্পিতার (Arpita Mukherjee) আদলে মডেল থেকে শুরু করে পাঁচশো-দু-হাজারের নোট, এমনকি চাকরিপ্রার্থীদের (Job Seeker) আন্দোলনও জায়গা করে নিয়েছে মণ্ডপে। থিমের এই পুজোতে লেগেছে রাজনীতির রঙও। 

পুরনো ছবি: ৫০০ থেকে ২ হাজার, বান্ডিল বান্ডিল নোট! যেদিকেই চোখ যায়, শুধু টাকা আর টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যবাসীর চোখ কপালে তুলে দিয়েছিল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৫০ কোটি টাকার এই ছবি!

বঙ্গে বিক্রি বিদ্যা: এবার মা সরস্বতীর (Saraswati) আরাধনা সেই লক্ষ্মীরই ছোঁয়া! কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর (Saraswati Puja) এবার থিম - বঙ্গে বিক্রি বিদ্যা। কাঁকুরগাছির সরস্বতী (Saraswati Puja) ও কালীমাতা মন্দির পরিষদের পুজো এবার ১৭ বছরে পা দিল। শিক্ষায় নিয়োগে দুর্নীতি থেকে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন-তিনটি পর্যায়ে, নিজেদের মণ্ডপটি তৈরি করেছেন উদ্যোক্তারা।

কেমন আয়োজন: প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়  (Formar Education Minister Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। দেখানো হয়েছে, দাড়িপাল্লার একদিকে বিদ্যার দেবী, অন্যদিকে টাকা! পরের অংশে মূল দেবীর পুজো হবে। তবে সেখানে দুটি খাঁচা পাতা হয়েছে। তার একটিতে বিদ্যার দেবীকেই রাখা হয়েছে! অপর খাঁচায় রয়েছে বইপত্র! দেখানো হয়েছে, বিদ্যা ও বিদ্যার দেবী, দুই-ই বন্দি খাঁচায়!

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) অভিযোগ উঠেছে, ফেল করে, এমনকি পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন।  অন্যদিকে শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে, উৎসবের দিনগুলিতেও নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য প্রার্থীরা। মণ্ডপের তৃতীয় ভাগে তুলে ধরা হয়েছে এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। 

সরবস্বতী পুজোর এই থিমকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং! কারণ এই পুজোর একসময় উদ্যোক্তা ছিলেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার। গত বিধানসভা ভোটের পর যাকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে!এই সরস্বতী পুজোয় (Saraswati Puja) আমন্ত্রণ জানানো হয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও। 

আরও পড়ুন: CV Ananda Bose: একসময় শ্যামবাজারের এই ব্যাঙ্কেই কাজ করতেন রাজ্যপাল! সেই অফিসেই ফিরলেন সি ভি আনন্দ বোস

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Annapurna Yojana:
"এর পরে যদি আমাকে কেউ বলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি...", দলের কর্মীদেরই হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের
কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক করা আত্মীয়তা এই ৫ গ্রামের

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget