এক্সপ্লোর

Ayal Seal Recruitment Scam : 'টাকা না দিলে চাকরি পেলেও, তা হারাতে হত' মারাত্মক অভিযোগ অয়ন শীলের বিরুদ্ধে

Recruitment Scam : ' যোগ্য়তার জোরে চাকরি পেলেও, তা হারাতে হত।' এমনই মারাত্মক অভিযোগ উঠেছে অয়ন শীলের বিরুদ্ধে। 

সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : কেবল অযোগ্য প্রার্থী নয়, চাকরির বিনিময়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) ধৃত, অয়ন শীলের ( Ayan Seal )  বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। ' শুধুমাত্র টাকার বিনিময়ে অযোগ্য়দের চাকরি বিক্রিই নয়! যাঁরা যোগ্য়, তাঁদেরও চাকরি পাওয়ার জন্য় টাকা দিতে হত নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলকে। টাকা না দিলেই, রাতারাতি বদলে যেত প্য়ানেল! যোগ্য়তার জোরে চাকরি পেলেও, তা হারাতে হত।' এমনই মারাত্মক অভিযোগ উঠেছে অয়ন শীলের বিরুদ্ধে। 

'প্যানেলটাই বদলে দেওয়া হয়'

এমন অভিযোগ এনেছেন চয়নিকা আঢ্য়।  তাঁর বাড়ি চুঁচুড়ায়। তাঁর দাবি, ২০১৯ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভায় গ্রুপ D-র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, পাস করায় প্য়ানেলে তাঁর নামও ওঠে। স্পোর্টস কোটায় চাকরি পান তিনি। অভিযোগ, তারপরই তাঁর কাছ থেকে টাকা চায় অয়ন শীল। কিন্তু না দিতে পারায়, ৬ দিন কাজ করানোর পর, প্যানেলটাই বদলে দেওয়া হয়। অভিযোগকারিণীর দাবি ,  ' অয়ন শীলের বিশাল রাজত্ব। ওরা বিভিন্ন কারণ দেখিয়ে আমাকে জয়েন করতে দিচ্ছিল না। ওরা বলে যিনি টাকার ডিমান্ড করছেন, সেটা ফুল ফিল করুন। নাহলে জয়েন করতে দেওয়া যাবে না। অয়নের অফিসে গেলাম, সে বলল চাকরির জন্য় দিতে হবে। ৫ লাখ দিতে হবে। আমার বাবা বলেন, দিতে পারব না। পুরোটা আটকে দিল।'

'বড়বাবু ঘাড় ধাক্কা মেরে বের করে দেয়'

এই চাকরিপ্রার্থীর দাবি, নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন, তৃণমূল পরিচালিত টিটাগড় পুরসভার তৎকালীন চেয়ারম্য়ানও! চয়নিকার দাবি, ' আমায় জয়েন করতে দেয়নি। চেয়ারম্য়ান প্রশান্ত চৌধুরী, বড়বাবু বললেন, যাঁর সাথে টাকার কথা হয়েছে, তাঁর সঙ্গে কথা বলুন। নয়তো জয়েন করানোর ব্য়বস্থা করতে পারব না। লাস্ট যেদিন গেছি, সেদিন বড়বাবু ঘাড় ধাক্কা মেরে বের করে দেয়। '  

অভিযোগ, জয়েনিং লেটার দেওয়ার পরও, টাকা দিতে না পারায়, যোগ্য় প্রার্থীর চাকরি আটকে দেওয়া হয়।বাড়িতে বয়স্ক মা-বাবা। তাঁদের দায়িত্ব এখন চয়নিকার কাঁধে। একটা চাকরি তাঁর জীবনটা একটু সহজ করে দিতে পারত। কিন্তু নিয়োগ দুর্নীতির জাল আরও কঠিন করেছে চয়নিকার চলার পথ। 

আরও পড়ুন :

ডুয়েট গাইলেন মমতা - ইন্দ্রনীল, চোখে জল এল বাবুলের



 

সেরা শিরোনাম

CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget