এক্সপ্লোর

Mamata Banerjee : ডুয়েট গাইলেন মমতা - ইন্দ্রনীল, চোখে জল এল বাবুলের

মাকে হারিয়েছেন বাবুল সুপ্রিয়।এই গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, চোখে নেমে আসে জল।

আশাবুল হোসেন, কলকাতা: 'এবার তোর মরা গাঙে... বান এসেছে জয় মা বলে ভাসা তরী' । কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee )  ২ দিনের ধর্না ( Dharna ) । ৩০ ঘণ্টার সেই ধর্না মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের করলেন তীব্র ভাষায় আক্রমণ। এজেন্সিকে নিয়ে আক্রমণ করলেন বিজেপিকে। চিরকুটে চাকরি নিয়ে নিশানায় বামেরা। এসবের মাঝেই নানা সময় নানা মুডে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। কখনও মাতলেন আড্ডায়, কখনও গলা মেলালেন গানে।

মুখ্যমন্ত্রী ডুয়েটও গাইলেন তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। করোনাকালে মাকে হারিয়েছেন বাবুল সুপ্রিয়।
এই গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি, চোখে নেমে আসে জল।

এক সময় ধর্নামঞ্চে গান ধরলেন বাবুলও ( Babul Supriyo )। ঝড়ের কাছে রেখে দিলেন নিজের ঠিকানা, হাসলেন, কাঁদলেন...এদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন যাদবপুর, কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গানে গানে আন্দোলনের সুর চড়া করেন তাঁরাও। তিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে গলা মেলান মমতাও....'বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও..'।  পঞ্চায়েত ভোটের আগে, এই ধর্না মঞ্চ থেকেই ৬ ছাত্র-যুবকে মমতা তৈরি করে দেন ছাত্র-যুবদের ব্যান্ড, জয়ী।

শুধু মমতা বন্দ্যোপাধ্যেয় নন, গানে গানে গলা মেলাতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, শশী পাঁজাদেরও। অরূপ বিশ্বাসকে দেখা যায় তবলা বাজাতে। চমকের এখানেই শেষ নয়। ধর্না মঞ্চেই তৃণমূলে যোগ দেন প্রয়াত অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়।

এই দুদিন আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে দুমাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদেরও হুঁশিয়ারি দেন তিনি। 'আমি সব ডিপার্টমেন্টকে বলেছি, সব ফাইল খুঁজে বের করুন, খুঁজতে খুঁজতে দেখছেন তো কত বেরচ্ছে... টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই!... সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগের চিরকুটে চাকরি'। এছাড়া মোদি সরকারের বিরুদ্ধে এবার দিল্লি চলোর ডাক দিলেন তৃণমূল নেত্রী। দিল্লিতে অমিত শাহর পুলিশ আছে, পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের বিরুদ্ধে ED, CBI-এর তদন্তের প্রসঙ্গ টেনে ফের বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

২০০৬ সালে গাঁধী মূর্তির নিচে টানা ২৬ দিন অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও প্রতিবাদের হাতিয়ার করেন সুরকে। রেড রোডে ৩০ ঘণ্টার ধর্নাতেও দেখা গেল সেই ছায়া।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget