এক্সপ্লোর

SSC Scam: চাকরিহারাদের পাশে দিলীপ, 'মমতা নিজেই আন্দোলন করে জিতে এসেছেন,সত্যকে দাবানোর চেষ্টা হলে কী হবে, উনিও জানেন..'

Dilip On SSC Scam: বিকাশ ভবনের আন্দোলনরত শিক্ষকদের উপর জামিনের অযোগ্য ধারায় কেস পুলিশের, মুখ খুললেন দিলীপ ঘোষ

 কলকাতা: বিকাশ ভবনের আন্দোলনরত শিক্ষকদের উপর জামিনের অযোগ্য ধারায় কেস পুলিশের। ইতিমধ্যেই এই ইস্যুতে সরব চাকরিহারা শিক্ষকরা। ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুলেছেন অভিষেকও। এবার এই ইস্যুতে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, আজ থেকে টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস ! এই জেলাগুলিতে সতর্কতা জারি করল IMD..

এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, এই সরকার এমন জায়গায় চলে গেছে। দিয়ে না সরকার প্রশাসন চালাতে পারছে। না কোন উন্নয়ন করতে পারছে। বিরোধিতা বাড়ছে ভয় দেখিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে ভয় দেখিয়ে কতদিন মানুষকে রাখতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আন্দোলন করে জিতে এসেছেন। উনি জানেন ইতিহাস কী হয়। যদি সত্যকে দাবানোর চেষ্টা হয়। আন্দোলন থামাতে গেলে কী হবে সেটা উনিও জানেন। আর সেটা ২৬ শে হবে। 

উল্লেখ্য, পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ। সোমবার ও বুধবার, বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারীকে। নোটিসে এও উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে! এদিকে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।

চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের বেধড়ক মার! রক্ত ঝরেছে। কারও পা ভেঙেছে। কারও চোখে আঘাত লেগেছে। তারপর, সেই মার খাওয়া... চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ। নোটিস দিয়ে ডেকে পাঠানো হল থানায়। কাউকে সোমবার। কাউকে আবার বুধবার বিধাননগর উত্তর থানায় তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  নোটিসে এও উল্লেখ করা হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে! চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডলকে একেবারে আলাদা নোটিস পাঠিয়ে, সোমবার থানায় ডাকা হয়েছে।

 অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উত্তরবঙ্গ সফর নিয়ে বলেন, 'আলোচনা তো অনেক হয়েছে। শিল্প কোথায় হয়েছে? আমরা শিল্প দেখতে চাই। আলোচনায় কী হচ্ছে, উনি চা মুড়ি খাচ্ছেন। নাকি শিল্প নিয়ে আন্দোলন করছেন আমরা কীকরে জানব? শিল্প হতো, লোক চাকরি পেতো। তাহলে জানা যেত উনি কিছু করছেন। উনি কিছু করছেন না সময় কাটাচ্ছেন, লোককে ধোকা বানাচ্ছেন।'

মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সিটকে আরও তদন্ত করতে বলেছে হাইকোর্ট, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ চায় আদালত। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আদালতে কেস চলছে আদালত যা বলবে তাই হবে। কিন্তু এখানকার সরকার বলছে, আদালত মানি না। উনার যখন সুবিধা হবে, সিঙ্গুর মামলায় জিতে গেল তখন আদালত ঠিক। যে মামলায় উনার বিরুদ্ধে রাই যাবে না, আদালত মানেন না। কোনও সরকার এটা করতে পারে?' 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget