এক্সপ্লোর

Manik Bhattacharya : 'মিথ্যা সাক্ষ্য মানিকের', ক্ষোভ প্রকাশ বিচারপতির ; CBI-এর প্রশ্নোত্তরপর্ব নিয়েও অসন্তোষ !

Calcutta High Court Justice : 'এটা কোনও জিজ্ঞাসাবাদ ? এর চেয়ে আমি ভাল জিজ্ঞাসাবাদ করব', বলে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam Case) কোর্টে ফের ভর্ৎসিত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সিবিআইয়ের (CBI) তদন্ত নিয়েও ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। '২০১৪-র টেটের ওএমআর সরবরাহের জন্য টেন্ডার ডাকা হয়নি। টেন্ডার ছাড়াই বরাত দেওয়া হয়েছে বলে জেরায় জানিয়েছেন মানিক', এমনই দাবি করে সিবিআই। কিন্তু 'এটা কোনও জিজ্ঞাসাবাদ ? এর চেয়ে আমি ভাল জিজ্ঞাসাবাদ করব', বলে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতির ক্ষোভ প্রকাশ-

আদালতের অভিযোগ, আদালতের সামনে মানিক ভট্টাচার্য বারবার যে সাক্ষ্য দিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে গিয়ে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। মানিক ভট্টাচার্য মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এর পাশাপাশি সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি নির্দেশ দেন, একেবারে স্পষ্ট করে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে, যাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করেছিল, সেই এস বসুরায় অ্যান্ড কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের কী সম্পর্ক ছিল ? কেন কনফিডেন্সিয়াল বলা হচ্ছে, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল। 

কিন্তু দেখা যাচ্ছে, সিবিআইয়ের তরফে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের যে প্রশ্নোত্তর পর্ব কলকাতা হাইকোর্টে জমা করা হয়েছে, সেই প্রশ্নোত্তরপর্ব নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেছেন, যে ধরনের প্রশ্ন সিবিআইয়ের তরফে করা হয়েছে, এর থেকে ভাল প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করতে পারেন। শুধু তা-ই নয়, কলকাতা হাইকোর্টের যে সব আইনজীবী ফৌজদারি মামলা করেন, তাঁরা এর থেকে ভাল জিজ্ঞাসাবাদ করতে পারবেন। 

ফলে সেই কারণে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তিনি খানিকটা ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতির তদন্তে বাজেয়াপ্ত করা ৫৬ কোটি টাকার সম্পত্তির মধ্যে প্রায় ৮ কোটি মানিক ও তাঁর ঘনিষ্ঠদের। মানিক ভট্টাচার্য, তাঁর পরিবার ও সংস্থার নামে থাকা ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত সংস্থাগুলির সঙ্গে মানিক ও তাঁর ছেলের সৌভিকের যোগ রয়েছে। আদালতে রিমান্ড লেটারে সম্প্রতি দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ডিএলএড-এ অফলাইন ভর্তির জন্য ৩ দফায় ২০১৮-২০২২, এই ৪ বছরে ২০ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা নেন মানিক ভট্টাচার্য। ২০১৮-২০২০, টাকার অঙ্ক ছিল ৪ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার। ২০১৯-২০২১, টাকার অঙ্ক বেড়ে হয়েছে ৬ কোটি ৪১ লক্ষ ২০ হাজার। ২০২০-২০২২, আরও বেড়েছে টাকার অঙ্ক। ওই শিক্ষাবর্ষে মোট ৯ কোটি ৫৪ লক্ষ ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছে পড়ুয়াদের কাছ থেকে। রিমান্ড লেটারে ইডি-র দাবি, তাপস মণ্ডলের সল্টলেকের মহিষ বাথানের অফিসে লোক পাঠিয়ে টাকা নিয়ে যেতেন মানিক। 

আরও পড়ুন ; পার্থ-মানিকের মদতেই শান্তনুর দুর্নীতির সাম্রাজ্য শান্তনুর! সরাসরি যোগের দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget