এক্সপ্লোর

Enforcement Directorate: পার্থ-মানিকের মদতেই শান্তনুর দুর্নীতির সাম্রাজ্য শান্তনুর! সরাসরি যোগের দাবি ইডির

Recruitment Corruption: চাঁদরাতেই শান্তনুর ২৮ ডেসিমেল জমি আছে। এছাড়াও, ভুুয়ো সংস্থা তৈরি করে তাতে ডামি ডিরেক্টর, অংশীদার ও কর্মীদের নামে রয়েছে একাধিক সম্পত্তি।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) সঙ্গে সরাসরি যোগ ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee)। এই দু’জনের পৃষ্ঠপোষকতায় শান্তনু দুর্নীতির সাম্রাজ্য চালাতেন। আদালতে রিমান্ড লেটারে দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরিপ্রার্থীদের তালিকা, কারা অগ্রাধিকার পাবে, কত টাকায় রফা হবে তা ঠিক করার পাশাপাশি, এজেন্টদের সরাসরি যোগাযোগ রাখতেন শান্তনু। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতির টাকায় বেনামে বা নিজের ব্যবসার ভুয়ো ডিরেক্টরের নামে একের পর এক সম্পত্তি বানিয়েছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।

জেলে গিয়ে শান্তনুকে জেরা: এর মধ্যে বলাগড়ের চাঁদরায় ৪১ ডেসিমেল আয়তনের ফার্ম হাউসের মালিকানা ইভান কোট্রেড প্রাইভেট লিমিটেডের নামে দেখানো হয়েছে। চাঁদরাতেই শান্তনুর ২৮ ডেসিমেল জমি আছে। এছাড়াও, ভুুয়ো সংস্থা তৈরি করে তাতে ডামি ডিরেক্টর, অংশীদার ও কর্মীদের নামে রয়েছে একাধিক সম্পত্তি। ইডি জানতে চায়, কোন কোন প্রভাবশালী নেতা দলীয় কর্মীদের মাধ্যমে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশপত্র পাঠাতেন। এসব জানতে জেলে গিয়ে শান্তনুকে জেরা করতে চান তদন্তকারীরা। 

বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু: স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় এখনও পর্যন্ত, ED-CBI-এর জালে ধরা পড়েছেন ২০ জনেরও বেশি। কিন্তু নিয়োগ দুর্নীতির আসল মাথা কে? কার সঙ্গে কার সরাসরি যোগাযোগ থাকত? কে কার কাছে দুর্নীতির টাকা পৌঁছে দিত? এই নিয়ে এক এক সময়, এক এক রকম দাবি করছেন ধৃতরা। এই প্রেক্ষাপটেই, ED দাবি করেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগ ছিল বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের।

শুক্রবার শান্তনুকে আদালতে তোলার সময় রিমান্ড লেটারে, ED জানিয়েছে পার্থ ও মানিক, দু’জনের পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সাম্রাজ্য চালাতেন শান্তনু। চাকরিপ্রার্থীদের তালিকা, কারা অগ্রাধিকার পাবে, কত টাকায় রফা হবে, তা ঠিক করার পাশাপাশি,এজেন্টদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রাখতেন শান্তনু। ১৮ মার্চ, বলাগ়ড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউজে তল্লাশি চালিয়েছিল ED. তালা ভেঙে সেখানে ঢুকেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবার রিমান্ড লেটারে ED দাবি করল, চাঁদরায় ৪১ ডেসিমেল জমির উপর, ফার্ম হাউসের মালিকানা ইভান কোট্রেড প্রাইভেট লিমিটেডের নামে দেখানো হয়েছে।

সেখানেই শান্তনুর ২৮ ডেসিমেল জমি আছে। এছাড়াও ED-র দাবি, ভুয়ো সংস্থা খুলেছিলেন শান্তনু। সেখানে ডামি ডিরেক্টর, অংশীদার ও কর্মীদের নিয়োগ করেছিলেন। তারপর নিয়োগ দুর্নীতির টাকায় তাঁদের নামে একাধিক সম্পত্তি কিনেছিলেন শান্তনু। চুঁচুড়ার ABS টাওয়ারে শান্তনু এবং তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল, দুজনেরই ফ্ল্যাট রয়েছে। শুক্রবার, ব্যাঙ্কশাল আদালত ৫ এপ্রিল পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। 

রিমান্ড লেটারে ED জানিয়েছে, ২০১২-র টেট-এর অ্যাডমিট কার্ড সামনে রেখে জেরার সময় চূড়ান্ত অসহযোগিতা করেছেন শান্তনু। কোন কোন প্রভাবশালী রাজনৈতিক নেতা, দলীয় কর্মীদের মাধ্যমে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশ তালিকা পাঠাতেন, তা জানতে চায় ED। তাই জেলে গিয়ে শান্তনুকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget