এক্সপ্লোর

Manik Bhattacharya : আহত মানিক ভট্টাচার্য, কীভাবে ?

Presidency Jail : হঠাৎ একটি বেসরকারি বাস ব্রেক কষায় প্রিজন ভ্যানও ব্রেক কষে, এমনই খবর পুলিশ সূত্রের

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) আদালতে শুনানির পর প্রেসিডেন্সি জেলের দিকে নিয়ে যাওয়ার সময় আহত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। হঠাৎ একটি বেসরকারি বাস ব্রেক কষায় প্রিজন ভ্যানও ব্রেক কষে, এমনই খবর পুলিশ সূত্রের। এর জেরে মুখে চোট লাগে নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের।

মেজাজ হারালেন মানিক-

এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-মামলায় আজ এজলাসে এসে মেজাজ হারান মানিক ভট্টাচার্য। তিনি দাবি করেন, মিথ্যা রটিয়ে নষ্ট করা হচ্ছে আমার সামাজিক সম্মান। লন্ডনে বাড়ি থাকলে আমাকে ফাঁসি দিন। ২টি পাসপোর্ট নয়, একটিই পাসপোর্টের পুনর্নবীকরণ হয়েছে। ২টি পাসপোর্ট থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট ডিপার্টমেন্টের।

এদিন বিচারকের অনুপস্থিতিতে কাঠগড়ায় দাঁড়িয়ে মানিক চিৎকার শুরু করেন। নিজের আইনজীবীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। সেটা কে ফিরিয়ে দেবে ? এই প্রশ্নও তোলেন। মানিকের দাবি, তাঁর একটাই পাসপোর্ট। মেয়াদ ফুরোনোর পর রিনিউ করেন। সিবিআইকে এ কথা জানিয়েছিলেন বলেও দাবি করেন মানিক।

লন্ডনে বাড়ি থাকার অভিযোগ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির দাবি, ১৯৮৯ সালে তাঁর ৬৬০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ছিল। পরিবার বাড়ায় ২০ বছর পর যাদবপুরে ১১০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেন। নদিয়ায় বাড়ি আছে। নদিয়া কি লন্ডন অধিগ্রহণ করেছে জানতে চান মানিক। লন্ডনে বাড়ি থাকার প্রমাণ পেলে তাঁকে ফাঁসিতে ঝোলাতে বলেন তৃণমূল বিধায়ক। মানিকের দাবি, জেলে থাকায় তিনি এসবের প্রতিবাদ করতে পারছেন না। পাশাপাশি, মানিকের দাবি, ডিভিশন বেঞ্চে তাঁর মামলা এখনও ওঠেনি। সূত্রের খবর, মানিকের আচরণে ক্ষুব্ধ হন বিচারক। তাঁকে ফের কোর্ট লক আপে পাঠানো হয়। 

এদিকে ইডি-র জামিন-বিরোধিতার আবেদনের প্রেক্ষিতে আদালতের কাছে সময় চাইলেন মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ২২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা, ছেলে সৌভিক ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের জামিনের বিরোধিতা করে বিস্ফোরক দাবি করে ইডি।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, মানিক ভট্টাচার্যর সঙ্গে হাত মিলিয়েই টাকা তুলেছেন তাপস মণ্ডল। জেনেবুঝে দুর্নীতিতে যুক্ত থেকেছেন তাপস। টাকা জমা পড়েছে মানিকের স্ত্রী ও ছেলের অ্যাকাউন্টে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র দায়ের করা মামলায় আজ নগর দায়রা আদালতে ইডি-র বিশেষ আদালতে হাজিরা দেন মানিকের স্ত্রী, ছেলে ও তাপস মণ্ডল। ইডি-র অভিযোগের জবাব দেওয়ার জন্য আদালতে সময় চান এই তিনজন। তবে এই মানিকের স্ত্রী, ছেলে ও তাপস মণ্ডলের জামিনের বিরোধিতা করলেও, তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি ইডি।

এর আগে গত ৭ জানুয়ারি, ইডি-মামলায় নগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মানিকের স্ত্রী শতরূপা, ছেলে সৌভিক ভট্টাচার্য ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

আরও পড়ুন ; 'লন্ডনে বাড়ি থাকলে আমায় ফাঁসি দিন', আদালতে বললেন মানিক ভট্টাচার্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget