এক্সপ্লোর

Manik Bhattacharya : 'লন্ডনে বাড়ি থাকলে আমায় ফাঁসি দিন', আদালতে বললেন মানিক ভট্টাচার্য

Manik Bhattacharya Case Update : মানিক ভট্টাচার্য আদালতে দাবি করলেন, 'মিথ্যে রটানো হচ্ছে, লন্ডনে বাড়ি থাকলে ফাঁসিতে ঝুলিয়ে দিন' । 

কলকাতা : ইডি-র ( ED ) জামিন-বিরোধিতার আবেদনের প্রেক্ষিতে আদালতের কাছে সময় চাইলেন মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ২২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। অন্যদিকে নিয়োগ-দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ( Manik Bhattacharya ) আদালতে দাবি করলেন, 'মিথ্যে রটানো হচ্ছে, লন্ডনে বাড়ি থাকলে ফাঁসিতে ঝুলিয়ে দিন' । নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-মামলায় এজলাসে মেজাজ হারালেন মানিক ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্য আদালতে জানান, তাঁর নামে মিথ্যে রটানো হচ্ছে যে লন্ডনে বাড়ি আছে। যদি তা থাকে তবে ফাঁসিতে ঝুলিয়ে দিন ! নিয়োগ-দুর্নীতিতে ( Recruitment Scam )  ধৃত অপসারিত পর্ষদ সভাপতি বলেন,  সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে তাঁর। জেলবন্দি থাকায় তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারছি না। জল্পনা উড়িয়ে তিনি আরও বলেন, ২টো পাসপোর্ট নয়, একটিই পাসপোর্টের পুনর্নবীকরণ হয়েছে তাঁর। ২টো পাসপোর্ট থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট ডিপার্টমেন্টের। 
 
'নদিয়াকে কি লন্ডন অধিগ্রহণ করেছে?'

নিজের সম্পত্তি সম্পর্কে তিনি জানান, ১৯৮৯ সালে ৬৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট ছিল তাঁর । ২০ বছর পর যাদবপুরে ১১০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট কেনেন তিনি। নদিয়ায় আরেকটি বাড়ি আছে বলেও জানান তিনি। তারপর তাঁর প্রশ্ন, ' নদিয়াকে কি লন্ডন অধিগ্রহণ করেছে? লন্ডনে বাড়ি থাকলে আমায় ফাঁসি দিন' । ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আবেদনের শুনানির বিরতিতে মন্তব্য মানিক ভট্টাচার্যর।                                        

'কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য?'

বুধবার মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে CBI এর  নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, চারপাশে এত দুর্বৃত্ত, একা সামলাতে পারছেন না দিদি। বুধবার শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে জানান,  এই মামলায় হেফাজতে থাকা এক প্রভাবশালী ব্যক্তির দু'টি পাসপোর্ট রয়েছে। বিচারপতি জানতে চান,'  কার দুটি পাসপোর্ট আছে? মানিক ভট্টাচার্যর?  '  উত্তরে সম্মতি জানান সিবিআইয়ের আইনজীবী। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, এটা কী করে সম্ভব? এটা কী হচ্ছে? সেই সঙ্গে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ' কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি, শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি। '                      

মঙ্গলবার মানিক আদালতে দাবি করেন, ডিভিশন বেঞ্চে তাঁর মামলা এখনও ওঠেনি। সূত্রের খবর, মানিকের আচরণে ক্ষুব্ধ হন বিচারক। তাঁকে তাঁকে ফের কোর্ট লক আপে পাঠানো হয়। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget