এক্সপ্লোর

Recruitment Scam: প্রসন্নকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির, হাজিরা এড়ালেন 'মিডলম্যান'

ED: SSC নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এদিন মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করে ED।

কলকাতা: সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেও ইডির (ED) তলবে গেলেন না এসএসসি দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়। সূত্রের খবর, বিপুল সম্পত্তির উৎস খুঁজতেই তলব প্রসন্নকে তলব। 

ইডির তলবে হাজিরা এড়ালেন প্রসন্ন রায়: SSC নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশির ৮ দিনের মাথায় এদিন মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করে ED। সূত্রের খবর, প্রসন্ন ED-কে জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির একটি মামলায় আজ নিজাম প্যালেসে CBI দফতরে যাবেন। তাই ED-র দফতরে যেতে পারছেন না। ED সূত্রে খবর, প্রসন্নকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। ED-র দাবি, তল্লাশিতে প্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির মানি ট্রেল খুঁজে বার করতেই এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে ডেকে পাঠায় বলে সূত্রের খবর। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিলেও ইডি দফতরে গেলেন না নিয়োগ দুর্নীতি মামলার 'মিডলম্যান'। 

সুপ্রিম কোর্ট থেকে জামিনের ৭০ দিনের মাথায় গত সপ্তাহে নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্ন রায়ের 'দুয়ারে' যায় ইডি। নিউটাউনে প্রসন্নর একাধিক ঠিকানা সহ ৮ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা রয়েছে প্রসন্ন রায়ের, রয়েছে কার রেন্টাল সার্ভিসও। সল্টলেকের এই অফিসেও হানা দিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, প্রসন্ন রায়ের অন্তত ৪০০ থেকে ৪৫০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও নিজের নামে, কোথাও পরিবারের সদস্যদের নামে সম্পত্তি কিনে রেখেছেন নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান'। এই সম্পত্তিগুলির 'ডিড ভ্যালু' ১২৫ কোটি। কিন্তু 'মার্কেট ভ্যালু' ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। আর এই বিপুল সম্পত্তিতেই নজর রয়েছে ইডির। শুধু ট্রাভেল এজেন্সির ব্যবসা করেই ৪০০ কোটির সম্পত্তি কেনা সম্ভব? উত্তর খুঁজতেই  নিউটাউনের আইডিয়াল ভিলায় প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। আইডিয়াল ভিলা ১০৫ নং বাংলোতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ১০৬ নম্বর আইডিয়াল ভিলায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁর পরিবারের অন্যান্য সদস্যদরে।                                       

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: BJP: নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বার্তার সরাসরি সম্প্রচার, মিলল না পুলিশের অনুমতি, প্রতিবাদে বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget