এক্সপ্লোর

SSC Scam: কোনও বহিরাগত নেই, সঠিক OMR শিট প্রকাশ করে, যোগ্যদের চাকরির ব্যবস্থাটা করুক, মমতার 'লক্ষ্মণরেখা' মন্তব্যের প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষকদের

Job Looser Attacks Mamata:মুখ্যমন্ত্রী বলছেন যে,' বহিরাগত, লক্ষ্মণরেখা থাকা উচিত..' এবার তীব্র আক্রমণ শানিয়ে পাল্টা কী দাবি চাকরিহারা শিক্ষকদের ?

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  এদিন চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, 'কোর্টের ব্যাপারে আইন মেনে চলতে হয়, বাধ্যবাধকতা থাকে।' পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, 'যারা উস্কাচ্ছে, তারাই কিন্তু ওদের বিরুদ্ধে মামলা করেছে' ! মূলত মুখ্যমন্ত্রীর বক্তব্যের উঠে এসেছে 'বহিরাগত' প্রসঙ্গও। এমনকি এদিন মমতা বলেন 'লক্ষ্মণরেখা থাকা উচিত' । এবার এনিয়ে পাল্টা প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষকদের।

আরও পড়ুন, টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার TMC কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন-সহ ৩

সাংবাদিক: মুখ্যমন্ত্রী বলছেন যে, বহিরাগত, লক্ষ্মণরেখা থাকা উচিত। কী বলবেন আপনারা?

চাকরিহারা শিক্ষক: না, আমরা এখানে যারা আছি, সবাই যোগ্য শিক্ষক। এখানে বাইরে থেকে কেউ এসেছে, সেরকম কিছু নেই।আমরা তো অরাজনৈতিকভাবেই আক্রমণ করছি। মুখ্যমন্ত্রী তো মিথ্যুক। ওই মিথ্যুক মুখ্যমন্ত্রীর কথা এখন পাত্তা দিই না। আমাদের এখানে কোনও বহিরাগত নেই। আমরা যোগ্য। এত কথা না বলে, সঠিক OMR শিট প্রকাশ করে, যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থাটা করুক। 

সাংবাদিক: আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে, আপনাদের মাইনে তো বন্ধ হয়নি। যাদের জন্য চাকরিহারা হয়েছেন, তারাই নাকি উস্কানি দিচ্ছে, কী বলবেন ?

চাকরিহারা শিক্ষক: দেখুন কে উস্কানি দিচ্ছে, সেটা আমরা বলতে পারব না। আইনি লড়াই হচ্ছে। মানে ছোট্ট জিনিস, সরকার বা সরকারের প্রতিষ্ঠান SSC তারা যোগ্য ও অযোগ্যের তালিকা পরিষ্কার সার্টিফায়েড করে দিলে, কোনও সমস্যা থাকে না।আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদেরকে CBI আমাদের নামে অভিযোগ আনতে পারেনি। আমাদেরকে ২৩ এপ্রিল SSC অফিস থেকে, DI দের মাধ্যমে তালিকা প্রকাশ করা হয়েছিল।' সেখানে যদি তাঁরা, সার্টিফায়েড করে দিত, তাহলে এই সমস্যা হত না বলেই দাবি তাঁর। চাকরিহারা শিক্ষকের আরও দাবি, আমরা যে যোগ্য হিসেবে বেতনটা নেব ৩১ ডিসেম্বর অবধি, আপনি ( মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে বলছেন যোগ্য, তাহলে আমার চাকরিটা যাবে কেন ? সেই সঙ্গে আরও একটা প্রশ্ন আমি রাখতে চাই, যে সিবিআই যোগ্য ও অযোগ্য আলাদা করেছে একরকম। অযোগ্য চিহ্নিত করে দিয়েছে। যাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারলেন না, তাঁদেরকে যোগ্য ধরে নেওয়াই শ্রেয়। যদি তাঁরা অযোগ্য হতেন, তাহলে সিবিআই তাঁদের চিহ্নিত করতে পারতেন। 

সাংবাদিক: উনি (মুখ্যমন্ত্রী) বলছেন, আইনের পথে যেতে..

চাকরিহারা শিক্ষক: আইনের পথেই তো আমরা আছি। কিন্তু আমরা দেখেছি তো হাইকোর্টে, আমাদের প্যানেল বাতিল হওয়ার পর...।আমাদের যেটা প্রশ্ন, সুপ্রিম কোর্টের যেটা রায়, সেই রায় অনুযায়ী আবার পরীক্ষা নিতে চাইছেন। পরীক্ষা আপনি নিন। নেবেন কাদের ? আমার যারা ছোটছোট ভাইবোনেরা যারা দীর্ঘ ৯ বছর পরীক্ষা দিতে পারছে না..

সাংবাদিক:  আপনারা তাহলে পরীক্ষা দিতে রাজি ?

চাকরিহারা শিক্ষক: আমরা পরীক্ষা কেন দেব ? ! 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget