এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র

Recruitment Scam Sujay Krishna Bail: সিবিআই মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন সুজয়কৃষ্ণ ভদ্রর। সিবিআই মামলায় জামিন 'কালীঘাটের কাকু'র। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ED মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। স্বাস্থ্যের কারণে  কয়েকমাস ধরে অন্তর্বর্তী জামিন রয়েছেন তিনি। জামিন পেলেও সুজয়কৃষ্ণ ভদ্রকে পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ আদালতের কাছে। কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন হাজিরা দিতে হবে সুজয়কৃষ্ণকে। নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না তিনি। মোবাইল নম্বর আদালত ও তদন্তকারী সংস্থাকে জানাতে হবে, নম্বর বদলাতেও পারবেন না। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে সুজয়কৃষ্ণকে।

আরও পড়ুন, তৃণমূল থেকে সাসপেন্ড, তাহলে কি বিধায়ক পদ ছাড়ছেন হুমায়ুন ? দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা

ED-র মামলায় আগেই জামিন পেয়েছিলেন। স্বাস্থ্যের কারণে কয়েকমাস ধরে CBI-এর মামলায় অন্তর্বর্তী জামিনে ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার CBI-এর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলন তিনি।  জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি শুভ্রা ঘোষ বেশ কিছু শর্ত আরোপ করেন। বিচারপতি বলেন, জামিনে মুক্ত ব্যক্তির পাসপোর্ট জমা রাখতে হবে বিশেষ আদালতের কাছে।কলকাতা ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না।বিশেষ আদালতে প্রত্যেক শুনানির দিন হাজির থাকতে হবে।নথি বা তথ্য বিকৃত করতে পারবেন না।মোবাইল নম্বর আদালত এবং তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। এবং মোবাইল নম্বর বদলাতে পারবেন না।সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।সহযোগিতা করতে হবে তদন্তে।

জামিন মেলায় প্রথম গ্রেফতারির প্রায় আড়াই বছর পর জেলমুক্ত হলেন 'কালীঘাটের কাকু'। ED সূত্রে খবর, হুগলির যুবনেতা কুন্তল ঘোষের মুখে তাপস মণ্ডলের সঙ্গে উঠে আসে গোপাল দলপতির নাম। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এবিপি আনন্দে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা যায় কালীঘাটের কাকুর কথা। পরদিনই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে খুঁজে বার করে এবিপি আনন্দ। ২০২৩ সালের মে মাসে ED-র হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। ED-র দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর পরই... তাঁকে গ্রেফতার করে CBI.গ্রেফতার হলেও, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে কালঘাম ছুটে যায় ED-র। ধৃতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে শুরু হয় তীব্র টানাপোড়েন।আদালতের নির্দেশের পর বারবার SSKM-এ গেলেও খালি হাতে ফিরতে হয় ED আধিকারিকদের। অবশেষে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। পরে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে CBI-ও।সেই কালীঘাটের কাকু শুক্রবার জামিন  পেলেন CBI-এর নিয়োগ-দুর্নীতি মামলায়।

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget