এক্সপ্লোর

Gopal Dalapati : ফোন করে সাড়া মিলছে না, কোথায় গোপাল ? ছেলে - ছেলের বউকে নিয়ে মুখ খুললেন মা

Recruitment Scam Update : কোথায় রয়েছেন গোপাল দলপতি? 'গতকালও ফোন করে সাড়া মেলেনি' বলেন গ্রামে থাকা গোপালের মা।

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) গ্রেফতারির পর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে শোনা গেছিল গোপাল দলপতির নাম। 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির (Gopal Dalapati) মুখে। গত বুধবার গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। এদিন, নির্ধারিত সময়ে সিবিআই অফিসে আসেননি তিনি। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এসেছে এক 'রহস্যময়ী নারী'র নাম। হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। এবার হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। বিবাদী বাগ (BBD Bag) এলাকার একটি বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্য়াগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিস। অফিস বর্তমানে তালাবন্ধ। তবে, দরজার বাইরে একটি ফোন নম্বর দেওয়া। সেই নম্বরে ফোন করলে, হিন্দি ও মারাঠি ভাষায় অটোমেটিকালি বলা হচ্ছে এই নম্বরটি ইনঅ্য়াক্টিভ রয়েছে। আশপাশের অফিসের কর্মীদের দাবি, হৈমন্তীর অফিসটি অনেকদিন ধরেই তালাবন্ধ।  

খোঁজ মিলল রহস্যময়ীর: এর পর শুক্রবার খোঁজ মিলল কুন্তল ঘোষ বর্ণিত রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়ি, ফ্ল্যাট, অফিসের। কিন্তু কোথায় রয়েছেন গোপাল দলপতি? 'গতকালও ফোন করে সাড়া মেলেনি' বলেন গ্রামে থাকা গোপালের মা। স্ত্রীকে নিয়ে বাজকুলে গিয়েছিলেন গোপাল, কিন্তু থাকেননি, দাবি গোপালের মায়ের। মায়ের বয়ান অনুসারে, কলকাতার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এখানে এসে থাকতে পারেনি। 

ভালোবেসে বিয়ে: জানা গিয়েছে গোপাল দলপতির সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। জানাল তাঁর পরিবার। আজ হাওড়ায় হৈমন্তীর বাড়ির ঠিকানায় পৌঁছে যায় এবিপি আনন্দ। উত্তর বাকসাড়া রোডে এই বাড়িতেই থাকেন হৈমন্তীর বাবা-মা-ছোট বোন। পরিবারের দাবি, বাড়ি লোকের অসুস্থতার খবর পেয়ে ১০-১২ দিন আগে বাড়িতে এসেছিলেন হৈমন্তী। প্রতিবেশীদের দাবি, প্রায়শই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে যাতায়াত করতেন হৈমন্তী। কিন্তু হৈমন্তী কী করতেন? কী পেশার সঙ্গে যুক্ত এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তাঁর পরিবার। স্থানীয় সূত্রে খবর, ২০১১ সালের নভেম্বরে গোপাল দলপতির সঙ্গে বিয়ে হয়েছিল হৈমন্তীর। তাঁর বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী। ১৯৯২ সালে সাতরাগাঁছির উত্তর বাকসাড়ায় বাড়ি করেন তিনি। যদিও গোপাল দলপতি ও নিজের মেয়ে সম্পর্কে হৈমন্তী মা যা দাবি করছেন, তার অনেকটাই অন্য কথা শোনা গেল প্রতিবেশীদের মুখে।


হাওড়ায় পৈতৃক বাড়ি হৈমন্তীর। অন্যদিকে গোপাল দলপতির জন্ম পূর্ব মেদিনীপুরে। কিন্তু, তাঁদের দু-জনেই ফ্ল্যাটের হদিশ মিলেছে দক্ষিণ কলকাতার বেহালায়। রাজা রামমোহন রায় রোডের এই বহুতলে ফ্ল্যাট রয়েছে হৈমন্তী ও গোপালের। 

আরও পড়ুন: Calcutta High Court: অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন শিক্ষিকার, এড়িয়ে যাওয়ায় জরিমানা প্রধানের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget