এক্সপ্লোর

Calcutta High Court: অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন শিক্ষিকার, এড়িয়ে যাওয়ায় জরিমানা প্রধানের

২০২২-এর ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেয় অবিলম্বে প্রক্রিয়া সম্পন্ন করতে। তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা।

কলকাতা: আউশগ্রামের হাতকৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা। ৭ দিনের মধ্যে না দিলে বেতন কেটে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন জানান স্কুলের শিক্ষিকা হামিদা খাতুন। প্রধান শিক্ষিকা কর্ণপাত না করায় আদালতের দ্বারস্থ হন তিনি। ২০২২-এর ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেয় অবিলম্বে প্রক্রিয়া সম্পন্ন করতে। তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা। এর পর আদালত অবমাননার মামলা করেন হামিদা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এত দেরি কেন? প্রশ্ন বিচারপতি মান্থার। প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি নথি পেয়েছেন বলে জানান স্কুল পরিদর্শক। আদালত অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 

সৌভিক মজুমদার ও কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছেন প্রধান শিক্ষিকা। ১০ হাজার টাকা জরিমানা করল ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। পূর্ব বর্ধমানের আউশগ্রামের হাটকীর্তিনগর বালিকা বিদ্যালয়। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণে বাড়ি হলেও ৫ বছর ধরে এখানে শিক্ষকতা করেন হামিদা খাতুন। 

শিক্ষিকার দাবি, অসুস্থতার কারণে নিয়ম মেনে বদলির আবেদন জানান তিনি। কিন্তু কর্ণপাত করেনি প্রধান শিক্ষিকা নিরুপমা হাজরা। প্রধান শিক্ষিকার কাছ থেকে কোনও সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হামিদা। 

২০২২ সালের ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, শিক্ষিকার স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দেন। তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা। 
পরে আদালত অবমাননার মামলা দায়ের করেন হামিদা। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয় সেই মামলার।

আদালতে জেলা বিদ্যালয় পরিদর্শক জানান, সোমবার জেলা স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী কোনোও শিক্ষিকা স্বাস্থ্যের কারণে স্থানান্তরের আবেদন জানালে জেলা স্বাস্থ্য আধিকারিক একটি টিম গঠন করে সেই আবেদনের গ্রহণযোগ্যতা যাচাই করবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে স্থানান্তরের নির্দেশিকা জারি করে জেলা বিদ্যালয় পরিদর্শক। 

হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও অগাস্ট থেকে ফেব্রুয়ারি এত দেরি হল কেন? প্রশ্ন করেন বিচারপতি। জেলা বিদ্যালয় পরিদর্শক জানান, প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি তাঁরা নথি পেয়েছেন। এরপর বিচারপতি মন্তব্য করেন, আদালতের নির্দেশের অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা। 

বিচারপতি নির্দেশ দেন, প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হল। ৭ দিনের মধ্যে ওই অর্থ দিতে হবে হামিদা খাতুনকে। জরিমানার অর্থ না দিলে জেলা বিদ্যালয় পরিদর্শক ওই অর্থ প্রধান শিক্ষিকার বেতন থেকে কেটে হামিদার হাতে দেবেন। এ বিষয়ে জেলা স্কুল পরিদর্শক শ্রীধর প্রামাণিক, ডিআই(মাধ্যমিক)-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি 
বিচারাধিন বিষয় বলে, কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য এর আগেও বিদ্যালয়ের প্রধানদের কাজের গাফিলতির জন্য সতর্ক করেছিলেন বিচারপতি মান্থা।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার, দু'জনই বিজেপি-র প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget