এক্সপ্লোর

Haimanti Ganguly Rajib Banerjee : রহস্যময়ী হৈমন্তীর সঙ্গে ফ্রেমবন্দি রাজীব বন্দ্যোপাধ্যায়, কীভাবে চিনতেন?

Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বর্ণিত রহস্যময়ীকে দেখা গেছে, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ।

কৃষ্ণেন্দু অধিকারী, আবীর দত্ত, কলকাতা : হৈমন্তী গঙ্গোপাধ্য়ায় ( Haimanti Ganguly ) কে? ধৃত যুব তৃণমূল নেতা  ( TMC Youth Leader ) হঠাৎ করে তাঁর নাম বললেন কেন? চাকরি বিক্রির টাকার খোঁজ পেতে কি হৈমন্তী তদন্তকারীদের তুরুপের তাস হয়ে উঠতে পারে? এই সব প্রশ্নের মধ্য়েই, এবার তৃণমূল বিধায়ক মদন মিত্র ( Madan Mitra ) এবং তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের ( Rajiv Banerjee) সঙ্গে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের ছবি সামনে এল। এক নয়, একাধিক ছবিতে। পাশাপাশি, সেলফিতে।

যদিও মদন মিত্র বলেন, 'চিনতে পারছি না। অস্বীকার করছি না এটা আমার ছবি।  সাহস থাকলে দলকে বলতাম আমাকে মহিলা তৃণমূলের সভানেত্রী করে দিক। এত মেয়ে আমার কাছে আসে' 

নিজের ছবি স্বীকার করেও তৃণমূলের কালারফুল বয় বলছেন, আর নো সেলফি! মদন মিত্র বলেন, ' ছবি আমার সতর্ক করে দিল। এরপর লিখে দিতে হবে, নো সেলফি!! বিধানসভায় যদি কেউ বিধায়কের আত্মীয় হয়ে আসেন, ছবি তোলেন, তাঁদের মধ্যে হৈমন্তী ঢুকে গেলে কি আর করা যাবে! ওর সঙ্গে আরও ঘনিষ্ঠ ছবি পাওয়া যেতে পারে। ওই ডোন্ট কেয়ার! তাতে আরও ভোট বেড়ে যাবে। ' 

আরও পড়ুন :

হৈমন্তী কি সম্পর্কে ছিলেন ? নাকি বিচ্ছেদ হয়েছিল গোপালের সঙ্গে? ব্যাঙ্ক নমিনি ঘিরে চাঞ্চল্যকর তথ্য


শুধু মদন মিত্রই নন, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ বর্ণিত রহস্যময়ীকে দেখা গেছে, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও। রাজীব বন্দ্যোপাধ্য়ায় অবশ্য বলছেন, দেখিনি, চিনিনা, এবার থেকে সতর্ক থাকতে হবে। 

রাজনীতির সঙ্গে গ্ল্য়ামারের সম্পর্ক বহুদিনের! সম্প্রতি পার্থ-অর্পিতার মধ্য়ে দিয়ে তা লাইমলাইটে এসেছিল! জেলবন্দি অপা আপাতত ব্য়াকফুটে, এখন স্পটলাইট হৈমন্তীর ওপরে।

অন্যদিকে, এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এরই মধ্যে হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়। 

এদিকে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের ল্য়ান্ডিংয়ে আবর্জনার মধ্যে মিলল সিরিয়াল ও রোল নম্বর লেখা কাগজ। কীসের সিরিয়াল নম্বর, কাদের রোল নম্বর, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বেহালার ফ্ল্যাটের বাইরে মিলেছে হৈমন্তী ও বিভিন্ন সংস্থার নাম লেখা ফাইলও।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget