এক্সপ্লোর

Scam : অ্যাকাউন্টে ২ মাসে দু'কোটিরও বেশি টাকার লেনদেন, নিয়োগ দুর্নীতিতে নজরে তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক

TMC : এই বিপুল পরিমাণ টাকা কি আসলে নিয়োগ দুর্নীতির টাকা ? এর সঙ্গে কী তৃণমূল বিধায়কের কোনও যোগসূত্র রয়েছে ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। 

আবির দত্ত, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়কের (TMC MLA) প্রাক্তন আপ্ত সহায়ক। তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । সকাল ১১ থেকে প্রবীর কয়ালকে (Prabir Kayal) জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও জারি রয়েছে প্রশ্ন-পর্ব। প্রবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ মাসে দু'কোটিরও বেশি টাকার লেনদেনের অভিযোগ। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই (CBI)।

সিবিআই সূত্রে দাবি, ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত একাধিকবার প্রবীর কয়ালের অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছে। এর মাঝে একবার দু'মাসে ২ কোটির বেশি টাকা পড়েছে অ্যাকাউন্টে। এই বিপুল পরিমাণ টাকা কি আসলে নিয়োগ দুর্নীতির টাকা ? এর সঙ্গে কী তৃণমূল বিধায়কের কোনও যোগসূত্র রয়েছে ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। 

অর্থের বিষয়ে যাবতীয় খোঁজ জানতেন তাঁর প্রাক্তন আপ্ত সহায়কই। এমনইটাই সিবিআইকে জানিয়েছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। যদিও 'তাঁকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র হয়েছে তাঁর বিরুদ্ধে' বলে এবিপি আনন্দের কাছে মুখ খুলেছিলেন প্রবীর কয়াল। অ্যাকাউন্টে ২ কোটির বেশি টাকা লেনদেন প্রসঙ্গে প্রবীর কয়াল সাক্ষাৎকারে দাবি করেছিলেন, 'তাপস সাহার সঙ্গে আর্থিক বিষয়ে কোনও লেনদেন হয়নি। ওই টাকাটা একজন সরকারি কনট্রাক্টরের।'                                                                                            

আরও পড়ুন- 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়' সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত

এদিকে, প্রবীর কয়ালকে নিজের প্রাক্তন আপ্তসহায়ক হিসেবেই মানতে নারাজ তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা। পাশাপাশি কোনওরকম আর্থিক লেনদেনও তাঁর সঙ্গে হয়নি বলেই দাবি করেছেন তিনি। তাপস সাহার অভিযোগ, 'গাড্ডায় পড়ে বাঁচার জন্য অন্যের ওপর অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।'                                          

 

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget