এক্সপ্লোর

Top News:বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ দিনহাটায়, দক্ষিণবঙ্গে বর্ষা কবে? দুপুরের ৫ গুরুত্বপূর্ণ খবর

বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়।বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

রক্তাক্ত দিনহাটা...

বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। মৃতের নাম শম্ভু দাস। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী । পরিবারের অভিযোগ, গতকাল অর্থাৎ শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। সাহেবগঞ্জ থানায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭টি খুনের ঘটনা ঘটল। দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সন্ত্রাস ছড়াচ্ছেন উদয়ন, অভিযোগ বিজেপির।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে?

বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা থমকে মালদার উপরে। ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষা ঢুকেছিল। দক্ষিণবঙ্গে অবশ্য তার থেকেও দেরি হবে পরিস্থিতি অনুকূল হতে। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ই জুন।

সিপিএম প্রার্থী একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক...
২৫ বছর ধরে তৃণমূলের (TMC) বিশ্বস্ত সৈনিক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া (TMC MLA June Malia। তৃণমূলের সেই দাপুটে নেতা, সুকুমার ওরফে চণ্ডী ঘোষই এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের (CPM) প্রার্থী হয়েছেন।


টাকার বিনিময়ে টিকিট?
ফের টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ, এবার হুগলির বলাগড়ে। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠল। অভিযোগ তুলল তৃণমূল কর্মীদেরই একাংশ। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল ব্লক সভাপতি। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক পাল্টা দাবি করেছেন, 'একুশের ভোটে যাঁরা জিততে সাহায্য় করেছিলেন তাঁদেরই টিকিট দিয়েছেন।'


কেন টিকিট পাননি নেতা?
নেতা কেন টিকিট পাননি ? প্রতিবাদে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিলেন ৩১ জন তৃণমূল প্রার্থী ! নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। আদালতের নির্দেশ চাকরি গেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়ের। সেই ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। OMR শিট কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ঈশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার। আদালতের নির্দেশ চাকরি যায় তাঁর। এবারের পঞ্চায়েত ভোটে এই ঈশা সর্দারকে জেলা পরিষদের টিকিট দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল। এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতার অনুগামীরা। প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি দিয়েছেন কোটরা পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল প্রার্থী ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থী।

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget