এক্সপ্লোর

R-day Tableau Winners 2022: প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলোর শিরোপা পেল উত্তরপ্রদেশ, পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের

Tableau of Republic Day Parade: প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলোর শিরোপা উঠল উত্তরপ্রদেশের মাথায়।সঙ্গে সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সনৎ ঝা ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। তাও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জায়গা হয়নি বাংলার নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ বিষয়ক ট্যাবলোর। এই নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলেছে গত কয়েকদিন ধরে। তার রেশ মিটতে না মিটতেই প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলোর শিরোপা উঠল উত্তরপ্রদেশের মাথায়।সঙ্গে সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে।

প্রশ্ন উঠছে, সামনে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট বলেই কি সেরার পুরষ্কার দেওয়া হল? পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, এই কেন্দ্রীয় সরকার হচ্ছে পক্ষপাতিত্বের কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এদের কোন রীতি নীতি নেই। জ্ঞান নেই, সৌজন্যবোধ নেই কিচ্ছু নেই।" এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে, রাজ্যের তরফে নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয় ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রকে। কিন্তু, মোদি সরকার সেই প্রস্তাব খারিজ করে দেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী।

নেতাজির কন্যা অনিতা বসু পাফও ট্যাবলো-বিতর্কে অসন্তোষ প্রকাশ করেন। দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো না থাকলেও, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেখা যায় নেতাজির ট্যাবলো। এই প্রেক্ষাপটেই শুক্রবার ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেরা নির্বাচিত হয় যোগী আদিত্যনাথের রাজ্যের এক জেলা, এক উৎপাদ ও বারাণসীর কাশী-বিশ্বনাথ ধামের ইতিহাস সম্বলিত ট্যাবলো।

সেরা ট্যাবলোর তালিকায় প্রথম যেখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সেখানে দ্বিতীয় স্থানে বিজেপি শাসিত কর্ণাটক এবং তৃতীয় স্থানেও বিজেপি জোট শাসিত মেঘালয়। আর এর পরই মোদি সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে বিরোধীরা। সিপিএম এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, " উত্তরপ্রদেশের ভোট, সেই জন্য ওদের ট্যাবলো ফার্স্ট হবে, এতে বুঝতে কিছু অসুবিধা হয় না, এভাবে বিজেপি জিততে পারবে না।" 

বিজেপি অবশ্য বিরোধীদের তোলা অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। সবমিলিয়ে প্রজাতন্ত্র দিবসে, দেশের রাজধানীতে যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রাজ্যের রকমারি বৈচিত্র ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে, সেই কর্মসূচিও এড়াতে পারল না রাজনীতির ছোঁয়াচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget