এক্সপ্লোর

Kalyan On Mamata: 'দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছে করে না',বিস্ফোরক মন্তব্য কল্যাণের ! কাদের দিকে ইঙ্গিত?

Kalyan Banerjee Attacks TMC Minister : বিস্ফোরক মন্তব্য কল্যাণের, কোন মন্ত্রীদের দিকে ইঙ্গিত করলেন শাসকদলের এই বর্ষীয়ান নেতা?

কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, সমীরণ পাল, কলকাতা: সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, যে যে মন্ত্রীকে দেখে ওর গা-পিত্তি জ্বলছে। জ্বালা হচ্ছে শরীরে। মুখ্যমন্ত্রীকে বলুন, যে দিদি আমি তো তোমার লোক। তুমি এই বাজে লোকজনকে তাড়িয়ে দাও। বলতেও পারবে না। ওর সেই সাহসও নেই। আর মুখ্যমন্ত্রী, তখন কল্যাণকেই আউট করে দেবেন। 

কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় কোন কোন মন্ত্রীকে নিশানা করছেন?

কিন্তু, তৃণমূলের চার বারের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় কোন কোন মন্ত্রীকে নিশানা করছেন? তা তিনি স্পষ্ট না করলেও, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল নেতা ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আমাকে যদি বলে আমার চালচলন দেখলে, তাঁর দলে থাকতে ইচ্ছে করে না, তখন আমি দল ছেড়ে দেব। আমার চালচালনে যদি খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় তাহলে আমি থাকব না।  আমি নিজেকে সংযত বলে মনে করি। মাটির সঙ্গে চলি।'

'দিদি আছে বলে সবাই আছে, কারও কোনও ক্ষমতা আছে বলার তৃণমূলের নেতা-নেত্রীদের?'

কংগ্রেসের প্রাক্তন সাংসদ  অধীর চৌধুরী বলেন, 'দিদি আছে বলে সবাই আছে, কারও কোনও ক্ষমতা আছে বলার তৃণমূলের নেতা-নেত্রীদের? দিদি আছে সবাই আছে। দিদির দৌলতে সবাই করে খাচ্ছে।   দিদিকে এখনও মূর্তি বানিয়ে ঠাকুরঘরে রেখে পুজো হচ্ছে না, এই বাবার ভাগ্য আমাদের। 'আর জি কর-কাণ্ডের সময় নিয়েও মুখ খুলেছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।যা নিয়ে আবার তাঁর সঙ্গে কুণাল ঘোষের সুর মিলে গেছে।

'আমি আর কুণাল মুখ খুলেছি'

তৃণমূল কংগ্রেসের আইনজীবী ও সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায়, তারা চুপচাপ হয়ে যায়। আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি। দেখেছিলেন? আমি আর কুণাল মুখ খুলেছি। যখন কেটে গেছে তখন দৌড়াচ্ছে... দিদি তুমি যা করেছো না!  আর যখন হচ্ছিল, তখন চুপচাপ থেকে গেছে। তখন আমরাই গালাগাল খেয়েছি।'

আরও পড়ুন, 'কয়েক লক্ষ মানুষ বিষ স্যালাইনে আক্রান্ত..' ! রাজভবনে শুভেন্দু

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মমতার বিরুদ্ধে চক্রান্ত চলছে, আমি কল্যাণ ও কয়েকজন সরব ছিলাম। এটা তো ঠিক বাকিরা সেই সময় আমাদের মতো সরব হয়নি। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় কল্য়াণ বন্দোপাধ্য়ায়।আর সেই তিনিই এবার যা বললেন, তাতে দলের অন্দরে তোলপাড়। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget