এক্সপ্লোর

North Bengal Medical College: উদ্ধার সদ্যোজাত, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ

West Bengal News: শেষমেশ মায়ের কোলে ফিরল শিশু। হাসি ফুটল মায়ের।স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই।২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ।

বাচ্চু দাস, দার্জিলিং: ২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল (North Bengal Medical College) থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গতকাল রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হয়েছে সদ্যোজাতকে। গ্রেফতার অভিযুক্ত মা-মেয়ে ও আটক ২জন। পুলিশের অনুমান, নিঃসন্তান মেয়ের জন্যই শিশু চুরি করেছিলেন অভিযুক্ত মহিলা।

শিশু চুরির ঘটনার কিনারা: শেষমেশ মায়ের কোলে ফিরল শিশু। হাসি ফুটল মায়ের।স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই।২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল অভিযুক্ত ২ মা-মেয়েকে। আটক দুই। পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসি ক্যামেরার ফুটেজে পাশাপাশি, আশা কর্মীদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক মহিলার স্কেচ আঁকানো হয়। তারপর শুরু হয় তল্লাশি। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় হানা দেয় শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ দল। সেখান থেকে শিশুকে উদ্ধার করে ফের ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পরে তুলে দেওয়া হয় মায়ের হাতে।

মঙ্গলবার রাতে খড়িবাড়ি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন, খ়ড়িবাড়িরই বাসিন্দা, এক গৃহবধূ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রসূতিকে আনা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসাপাতালে। অভিযোগ, বৃহস্পতিবার তিনি শৌচাগারে গেলে তাঁর সন্তানকে চুরি করেন এক মহিলা। আউটপোস্টের সিসিটিভিতে ধরা পড়া ছবির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত মূল অভিযুক্ত মহিলার নাম শিখা দাস। তিনিই শিশুটিকে চুরি করে টোটোয় করে যান বাসস্ট্যান্ডে। সেখানে ছিলেন তাঁর মেয়ে মঞ্জু। মা-মেয়ে মিলে শিশুকে বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই উদ্ধার করা শিশুকে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় মা-মেয়েকে গ্রেফতারের পাশাপাশি, আটক করা হয়েছে আরও ২ জনকে। পুলিশের অনুমান, নিঃসন্তান মঞ্জুর জন্যই শিশু চুরি করেছিলেন মা। ধৃত ও আটদের সঙ্গে আর শিশু চুরি চক্রের কোনও যোগাযোগ ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে।

এদিকে চা খেতে গিয়ে বচসা, দোকানদারকে ছুরি মেরে খুন করার অভিযোগ। অভিযুক্ত যুবককে মারধর স্থানীয়দের। তুলে দেওয়া হল পুলিশের হাতে। পূর্ব মেদিনীপুরের তমলুকের খারুই এলাকার ঘটনা। চায়ের দোকানের মালিককে বুকে ছুরি মেরে খুনের অভিযোগ। 'দোকান বন্ধের সময় চা খেতে আসে যুবক, রাজি না হওয়ায় হামলা', অভিযোগ মৃতের স্ত্রীর। অভিযোগ অস্বীকার অভিযুক্তের। 

আরও পড়ুন: Hooghly: চন্দন যাত্রার হাত ধরে মাহেশে রথযাত্রার সূচনা, সকাল থেকে উপচে পড়া ভিড় মন্দিরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় উদ্যোগ রাজ্য সরকারের
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget