এক্সপ্লোর

South 24 Paraganas: উস্তিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রেজাউল লস্কর

Businessman Attacked: স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া ৮টা নাগাদ মুদিখানার দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী গোপীনাথ ওরফে নিখিল সাহা। অভিযোগ, সেইসময় দুই দুষ্কৃতী দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গৌতম মণ্ডল ও সুকান্ত মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে শ্যুটআউট। হটুগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে (Businessman) লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তোলা না দেওয়ায় হামলা বলে দাবি করেছেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ঘটনায় মূল অভিযুক্ত, কুখ্যাত দুষ্কৃতী (miscreants arrest) রেজাউল লস্করকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সোয়া ৮টা নাগাদ মুদিখানার দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী গোপীনাথ ওরফে নিখিল সাহা। অভিযোগ, সেইসময় দুই দুষ্কৃতী দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দোকান লক্ষ্য করে বোমা ছুড়ে তারা পালায়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। রাতেই তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে। জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

নদিয়ায় গুলি...
মাটি বোঝাই গাড়ি চলাচলকে কেন্দ্র করে নদিয়ার চাকদায় এদিনই আবার গুলি চলে। দুষ্কৃতীদের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তিতে আহত হন এক ব্যক্তি। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গতকাল গভীর রাতে উত্তেজনা ছড়ায় চাকদার বিষ্ণুপুর পদ্মভিলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল করায়, চাকদা-বনগাঁ রোডে প্রচুর ধুলো ওড়ে। রাস্তাও খারাপ হচ্ছে। প্রতিবাদে গতকাল মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, এরপরই গ্রামবাসীদের ভয় দেখাতে দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে চাকদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূূলের প্রধানের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও থানায় বারবার জানিয়েও কাজ হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

চেনা ঘটনা পূর্ব বর্ধমানে...
গত ফেব্রুয়ারিতে বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায় পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল মাফিয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ওই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান পরিবহণ কর্মী ও পুলিশ কর্মীরা। ঘটনার দিন পরিবহণ দফতরের গাড়িতে অভিযানে বের হন ৩ পরিবহণ কর্মী ও ২ পুলিশ কর্মী। কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান সরকারি কর্মীরা। এই ঘটনায় এক ডাম্পার মালিককে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি হোক বা প্রশাসনিক অভিযান, বালি মাফিয়ার দৌরাত্ম্য চলছেই। মাসখানেক আগেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বৈধ ঘাটেই অজয় থেকে বালি পাচারের অভিযোগ উঠেছিল। পাইপলাইনের মাধ্যমে মাঝ নদী থেকে জল সহ বালি তুলে তা কিনারায় জড়ো করা হচ্ছে। দিনের আলোয় অবাধে বালিচুরি চলছে বলে অভিযোগও ওঠে। এই ঘটনার কয়েকদিন আগেই মঙ্গলকোটের নতুনহাট বালিঘাট পরিদর্শনে এসেছিল পুলিশ-প্রশাসনের বড় টিম। সেদিন অবশ্য কোনও পাচারকারীকে দেখা যায়নি। মাঝ অজয় থেকে যেখানে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে, তার কাছেই রয়েছে লোচনদা সেতু। শুক্রবার এলাকা ঘুরে দেখে সেতুর পিলারের সুরক্ষা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মঙ্গলকোট ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে গত বছরই নতুন ‘স্যান্ড মাইনিং পলিসি' ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার পরেও বন্ধ হয়নি বালিপাচার

আরও পড়ুন:'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে', নির্দেশ সিবিআইয়ের বিশেষ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget