এক্সপ্লোর

RG Kar ABVP Protest : 'মুখ্যমন্ত্রী পদ ছাড়ো' উঠল স্লোগান, স্বাস্থ্যভবন অভিযানে ABVP, পুলিশের ব্যরিকেডের সামনেই ধর্না

ABVP Protest : আর জি কর-কাণ্ডে মঙ্গলবার পথে নামল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। নির্যাতিতার সঠিক বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের ঢেউ।

 

 উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  প্রতিবাদের আঁচ শহর জুড়ে। এখনও পর্যন্ত আরজি কর কাণ্ডে এক জনই গ্রেফতার হয়েছে। কিন্তু আসল দোষী ধরা ধরা না পড়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। বদ্ধ পরিকর পড়ুয়া - চিকিৎসকরা। প্রতিবাদের আঁচ শহর থেকে জেলায়, জেলা থেকে ভিন রাজ্যে, রাজ্য থেকে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। আর জি কর-কাণ্ডে মঙ্গলবার পথে নামল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। নির্যাতিতার সঠিক বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের ঢেউ।

মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেয় গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP। স্বাস্থ্য ভবনে পৌঁছনোর আগেই এই মিছিল আটকে দেওয়া হয়।ঘোষিত মিছিল। তাই পুলিশ তৈরি ছিল আগে থেকেই। তাই আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয়। এবিভিপি-র সদস্যরাও সবাই ব্যরিকেড ভাঙার চেষ্টা করেনি। বরং তারা সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের মুখে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। সেই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীরা প্রশ্ন তুললেন, স্বাস্থ্যমন্ত্রী কোথায়? তিনি তো নিরুদ্দেশ ! কেউ আবার বললেন , ' আমরা মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। কারণ রাজ্যের সমস্ত অপরাধীদের তিনি সমর্থন করছেন। তিনি একজন ধর্ষককে সমর্থন করছেন।

এদিনও মিছিল আটকাতে ছিলেন প্রচুর পুলিশকর্মী। তা দেখে আন্দোলনকারীদের বক্তব্য, এত পুলিশ আজ এখানে, সেদিন ভাঙচুরের রাতে আরজি করে পুলিশ ছিল না কেন ! 

স্বাস্থ্যভবনের প্রায় ২ কিলোমিটার আগে, ব্যারিকেডে আটকে যায় এবিভিপির মিছিল। এরপর ব্যারিকেডের সামনে বসেই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। কয়েকজন ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় উত্তেজনা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তেড়ে যায় পুলিশ। কয়েকজনকে আটক করা হয়। কিছুক্ষণ পর ফের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর ফের অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। রাস্তা থেকে তাদের তুলে দেয় পুলিশ। 

এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 

অন্যদিকে এদিনই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে, রাস্তায় নামে কংগ্রেস। মিছিল শুরু হওয়ার আগেই, কংগ্রেস কর্মীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

আরও পড়ুন :

আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দিতে অনুরোধ শীর্ষ আদালতের, হবে কি পরিস্থিতি বদল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget