এক্সপ্লোর

RG Kar Case: জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি, 'ভয়াবহ পরিস্থিতি..'

Delhi AIIMS On RG Kar Case: জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি, কী কী বলা হয়েছে ওই চিঠিতে ?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি । চিঠি লিখল দিল্লি এইমস রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। চিকিৎসক সংগঠনের তরফে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই পরিস্থিতিকে ভয়াবহ বলে দাবি করা হয়েছে।

 রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি

চিঠিতে বলা হয়েছে, ডাক্তাররা যাঁরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড, তাঁরা বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিবাদ চালাচ্ছেন। 'ন্যায়বিচার, নিরাপত্তা এবং নিরাপদ কাজের পরিবেশ সুনিশ্চিত করতে তাঁরা জীবনের ঝুঁকি নিয়েছেন'। চিঠিতে অভিযোগ, প্রতিবাদ, অনশন সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তাই এ নিয়ে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল এইমসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।

'আন্দোলনে কেন আপত্তি ?'

 এদিন দিলীপ ঘোষ বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরকাল আন্দোলন করে এসেছেন। এখন অন্যরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করলে আপত্তি হচ্ছে কেন ? উনি আন্দোলন আটকানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আন্দোলনের সঙ্গে আছে।' মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ বলেন, '১৬৩ ধারা জারি করে আন্দোলন বন্ধ করা, তাঁদের পুলিশ দিয়ে আন্দোলন আটকানো, অনুমতি না দেওয়া,  এটা কি আন্তরিকতার লক্ষণ ? বাড়িতে চা খাওয়ালে আন্তরিক হওয়া যায় ? আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরদিন হয় কেন্দ্রের বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে প্যারালাল আন্দোলন করেছেন। আজকে যদি সেটাই কেউ করে, সেই আন্দোলন আটকাচ্ছেন কেন উনি ? উনি কাজ কিছু করছেন না, আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন। এটা কতদিন চলতে পারে ? সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন।' 

ফের আদালতে ধাক্কা রাজ্যের

আজ কলকাতায় জোড়া কার্নিভাল। লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হয়েছিল ১৬৩ ধারা। দুর্গে পরিণত হয়েছিল রানি রাসমণি অ্যাভিনিউ। দ্রোহ কার্নিভালের পথ আটকে দাঁড়িয়েছিল পুলিশি ব্যারিকেড, ছিল সারি সারি বেসরকারি বাস। যদিও আদালতের নির্দেশের পরেই বদলাল ছবি।  রানি রাসমণি রোডে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি বিচারপতি রবি কিষাণ কপূরের। দ্রোহের কার্নিভাল রুখতে ধর্মতলা সংলগ্ন এলাকায় গতকাল থেকে BNSS ১৬৩ ধারা লাগু, 'রাসমণি রোডের যে প্রান্ত রেড রোডের দিকে এসে মেশে সেদিকে গার্ড রেল দিয়ে আটকাতে পারবে পুলিশ'। 

আরও পড়ুন, টাকিতে বিসর্জনের দিন TMC বিধায়কের গাড়ি আটকে অশ্রাব্য গালি! ভিডিও ভাইরাল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget