এক্সপ্লোর

Droho Carnivals: মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন আটকানোর চেষ্টা করছেন : দিলীপ ঘোষ

Dilip Ghosh Attacks Mamata On Droho Carnivals: দ্রোহ কার্নিভালের পথ আটকে পুলিশি ব্যারিকেড, দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী, কী প্রতিক্রিয়া বিজেপি নেতার ?

কলকাতা: আজ কলকাতায় জোড়া কার্নিভাল। লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। দুর্গে পরিণত হয়েছে রানি রাসমণি অ্যাভিনিউ। দ্রোহ কার্নিভালের পথ আটকে পুলিশি ব্যারিকেড, রয়েছে সারি সারি বেসরকারি বাস। এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।  এদিন তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরকাল আন্দোলন করে এসেছেন। এখন অন্যরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করলে আপত্তি হচ্ছে কেন ? উনি আন্দোলন আটকানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আন্দোলনের সঙ্গে আছে।' মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের (BJP Leader Dilip Ghosh)। 

এদিন দিলীপ ঘোষ বলেন, '১৬৩ ধারা জারি করে আন্দোলন বন্ধ করা, তাঁদের পুলিশ দিয়ে আন্দোলন আটকানো, অনুমতি না দেওয়া,  এটা কি আন্তরিকতার লক্ষণ ? বাড়িতে চা খাওয়ালে আন্তরিক হওয়া যায় ? আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরদিন হয় কেন্দ্রের বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে প্যারালাল আন্দোলন করেছেন। আজকে যদি সেটাই কেউ করে, সেই আন্দোলন আটকাচ্ছেন কেন উনি ? উনি কাজ কিছু করছেন না, আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন। এটা কতদিন চলতে পারে ? সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন।'

মূলত ,আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল। রানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। এই প্রেক্ষাপটে সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা। রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশ জমায়েত করা যাবে না। নির্দেশিকা জারির পরেই সকালে দেখা গিয়েছে নিরাপত্তার কড়াকড়ির ছবি। রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। 

অপরদিকে, রাসমণি অ্যাভিনিউয়ে ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। প্রধান বিচারপতিকে ই-মেল জুনিয়র ডাক্তারদের আইনজীবীদের
শুনানির জন্য গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে আজ দুপুরে শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, টাকিতে বিসর্জনের দিন TMC বিধায়কের গাড়ি আটকে অশ্রাব্য গালি! ভিডিও ভাইরাল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget