এক্সপ্লোর

RG Kar Case Hearing : নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ নিয়ে চরম সতর্কবার্তা সুপ্রিম কোর্টের, উইকিপিডিয়াকেও কড়া নির্দেশ

RG Kar Case Live : ''উইকিপিডিয়াকে অবিলম্বে নির্যাতিতা চিকিৎসকের ছবি সরাতে হবে।  তাঁর পরিচয় প্রকাশ করে এমন কোনো বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে।"

নয়াদিল্লি : যে কোনও ধর্ষণ সংক্রান্ত মামলায় নির্যাতিতার ছবি , নাম বা পরিচয় প্রকাশ আইনবিরুদ্ধ। তাই নির্যাতিতাকে কোনও ভাবে চেনা যায়, তাঁর মুখ বা চেহারাপ্রকাশ পেয়ে যায়, তেমন কোনওরকম ছবিপ্রকাশ আইনানুগ নয়। এই বিষয়ে আগের শুনানিতেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। আর এবার সরাসরি উইকিপিডিয়া-র উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি। 

আর জি কর হাসপাতালের নির্যাতিতা  চিকিৎসকের নাম ও ছবি এখনও জ্বলজ্বল করছে উইকিপিডিয়ায়। শীর্ষ আদালতের নজরে বিষয়টি নিয়ে আসেন সলিসিটর জেনারেল। এরপর জুনিয়র চিকিৎসকদের আইনজীবীও বিষয়টি তুলে ধরেন। এরপরই নির্যাতিতার নাম ও ছবি উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। উইকিপিডিয়া একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া। ভারতের আইন ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় উল্লেখ করার অনুমতি দেয় না।  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান,  নির্যাতিতার পরিচয় কোনোভাবেই প্রকাশ করা উচিত নয়। উইকিপিডিয়াকে অবিলম্বে নির্যাতিতা চিকিৎসকের ছবি সরাতে হবে।  তাঁর পরিচয় প্রকাশ করে এমন কোনো বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে।"

প্রধান বিচারপতি বলেন, ভারতীয় আইনের বিধান খুবই স্পষ্ট যে ধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতাপ নাম বা পরিচয় প্রকাশ করা যায় না।  উইকিপিডিয়াকে অবশ্যই এই ধরনের রেফারেন্স মুছে ফেলতে হবে।  আদালত এর আগেও সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতা চিকিৎসকের  নাম, ছবি এবং ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছিল।  CJI স্পষ্ট করে দিয়েছিলেন,  যৌন নিপীড়নের শিকার কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা আদালতের আদেশের লঙ্ঘন হিসেবে ধরা হবে । ২০১৮ সালে, নিপুন সাক্সেনা মামলায়  সুপ্রিম কোর্ট বলেছিল, "কোনও ব্যক্তি প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে নির্যাতিতের নাম মুদ্রণ বা প্রকাশ করতে পারবে না বা এমনকি কোনও উপায়ে এমন কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না যা  নির্যাতিতাকে চিনিয়ে দিতে পারে।  এতে তাঁর পরিচয় জনসাধারণের মধ্যে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে"   

এদিন প্রধান বিচারপতি জানান, 'আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি। যে সব দিকে নজর দিতে বলেছি, সিবিআই সবদিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা, সেটাও দেখছে সিবিআই' । তিনি স্পষ্ট করে দেন,  'এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে'। 

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget