এক্সপ্লোর

RG Kar Case : 'নিরাপত্তা কোনও বিলাসিতা নয়', জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি IMA-র

রাজ্য সরকার সমস্ত দাবি পূরণে সক্ষম,  অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। বার্তা দেওয়া হল আইএমএ-র তরফে।                

সন্দীপ সরকার, কলকাতা : 'জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন' এই পরিস্থিতিতে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে আগেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আই এম এ - র পশ্চিমবঙ্গ শাখা। 'সমগ্র চিকিৎসক সমাজকে চিন্তিত ও আশঙ্কিত করে তুলেছে' বলে বার্তা দেওয়া হয় সংগঠনের তরফে। এবার একেবারে চিঠি এল সরাসরি সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ থেকে। 

চিঠিতে জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশনে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএ। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হল। প্রায় এক সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন। IMA তাঁদের ন্যায্য দাবিগুলি সমর্থন করে। রাজ্য সরকার সমস্ত দাবি পূরণে সক্ষম,  অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। বার্তা দেওয়া হল আইএমএ-র তরফে।                

সর্বভারতীয় চিকিৎসক সংগঠন জানিয়েছে, ' শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়, এটা পূর্ব শর্ত। সরকারের প্রধান এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনার কাছে বিষয়টি মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। গোটা দেশের চিকিৎসক সমাজ উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, জুনিয়র ডাক্তারদের জীবন বাঁচাতে আপনি সচেষ্ট হবেন। IMA এর জন্যে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।'  

এর আগে আইএমএ বেঙ্গল শাখার তরফে জানানো হয়েছে, 'প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানে সচেষ্ট হোন। না হলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না'  

গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে ৬ জন যোগ দিয়েছিলেন অনশনে। পরে সপ্তম জন যোগ দেন, তিনিই অনিকেত মাহাতো। তিনিই একমাত্র আরজি কর মেডিক্যালের চিকিৎসক - পড়ুয়া। বৃহস্পতিবারই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় অনশনরত অনিকেত মাহাতোকে। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা দেখে আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন তাঁরা। এই সমাবেশে  সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট। পুজো মণ্ডলে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ৯ জনের পরিবারের পাশে থাকার বার্তা দিতে শুক্রবার তাঁদের বাড়িতে যাবেন জুনিয়র ডাক্তাররা। সোদপুরে নিহত চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মা-বাবা। আজ সেখানেও যাবেন জুনিয়র ডাক্তাররা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget