এক্সপ্লোর

RG Kar Case: রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ নিউটাউনে, জমায়েত তথ্যপ্রযুক্তি কর্মীদের

IT Worker At Newtown On RG Kar Case: বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্যপ্রযুক্তি কর্মীদের

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখল। এর আগে স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা। আজ আবার বিচারের দাবিতে মিছিল করে এসে নিউটাউনে বিশ্ব বাংলা গেটে জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের। 

RG কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে প্রতিবাদ। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া তাঁরা ওয়ার্ড ডিউটি বা আউটডোরে রোগী দেখছেন না। জরুরি বিভাগের সামনে চলছে বিক্ষোভ অবস্থান।কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ডিউটি ছাড়া আউটডোর পরিষেবা বা অস্ত্রোপচারে অংশ নেননি জুনিয়র চিকিৎসকরা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও চলছে প্রতিবাদ। ‘হোক প্রতিবাদ’ স্লোগান তুলে ইমার্জেন্সি ছাড়া অন্য বিভাগে কাজ করছেন না NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান অর্থাৎ শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও চিকিৎসকদের একাংশ দেশপ্রিয় পার্কে বিক্ষোভ মিছিল করেন। কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেও চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। 

অপরদিকে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান। ওন্দায় ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী, সমর্থকদের, বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। রায়গঞ্জ ও ইসলামপুরেও একই ছবি। পাঁশকুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকে পড়েন বিজেপি কর্মী, সমর্থকরা। এরপর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আর জি কর-কাণ্ডের আবহে দিকে দিকে প্রতিবাদ। এর মধ্যেই বুধবার বিডিও অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই অভিযান ঘিরে জেলায় জেলায় দেখা গেল অশান্তির ছবি।

আরও পড়ুন, মুখে প্লাস্টিক বাঁধা, সিঁথিতে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু..

এদিন ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপির বিডিও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। বিজেপি কর্মী, সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এখানেই ওন্দার বিডিও-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, বিধায়ক না থাকলে, আমি ওর এক চড়ে দুটো গালকে নড়িয়ে দিতাম। সবসময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে। উনি তো ডেভেলপমেন্ট অফিসার, ওঁর কীসের ভয়? কনট্রাক্টরদের সঙ্গে সেটিং করে টাকা খায় । টাকার জন্যই ওকে এখানে পাঠিয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?
CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget