এক্সপ্লোর

RG Kar Incident: '২ জন গুন্ডাকে আমার কাছে পাঠানো হল...' এবার বিস্ফোরক RG Kar-এর আরও একজন!

RG Kar Case: এবার ভাইরাল হল আর জি কর মেডিক্য়ালের এক অ্য়াসোসিয়েট প্রফেসরের বিস্ফোরক অভিযোগের ভিডিও।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আরজি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে আর্থিক অনিয়মের ভুরি ভুরি অভিযোগ। আর এবার ভাইরাল হল আর জি কর মেডিক্য়ালের এক অ্য়াসোসিয়েট প্রফেসরের বিস্ফোরক অভিযোগের ভিডিও। যা নিয়ে ফের পড়ে গিয়েছে শোরগোল। 

আরজি কর মেডিক্যালের কলেজের কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় বলেন, 'আমাকে প্রিন্সিপাল স্যরের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হল ডেকে এবং ২ জন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হল। তারা আমাকে বলল আপনি কেন দেননি? আমি বললাম দিতে যাব কেন? আমার মার্কস যদি কেউ চেঞ্জ করে, তাহলে আমি সেই মার্কস দিতে যাব কেন?'

আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই আবহেই এবার ভাইরাল হল আরজি কর মেডিক্য়ালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্য়াসোসিয়েট প্রফেসরের এই বিস্ফোরক অভিযোগ। বৃহস্পতিবার আরজি কর মেডিক্যালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আয়োজন করা হয় একটি কনভেনশনের। যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা। ছিলেন একাধিক বিভাগের প্রধানরাও। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায়, যা সন্দীপ ঘোষের ক্ষেত্রে নিঃসন্দেহে অস্বস্তিদায়ক। 

আরজি কর মেডিক্যালের কলেজের কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় বলেন, 'আমাকে বলা হল, যদি অনেকগুলো ছেলেমেয়ে ফেল করে যায়, তাহলে আপনি কী করবেন? এখানেও অনেকে ফোন করছে কাউকে অনার্স মার্ক দিতে হবে, তাঁকে যদি আপনি দিয়ে দেন তাহলে কী হবে? কত রকম প্রশ্ন। আমি বলছি এই সবের মধ্যে আমি নেই। আমি কোথাও দিইনি। আমাদের কমিউনিটি মেডিসিন কখনও এইসব কাজ করে না। আমাকে বলল আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছে হয়েছে? আমি বললাম সে কি মশাই? আপনি যদি আজকে করেন, এবং পৃথিবীর যে কোনও প্রান্তে করেন, আমি সেখানেই চলে যাব। এখানে কে থাকবে?'

কনভেনশনে উপস্থিত ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, আমার ইচ্ছে হয়েছে সারাজীবনটাই আমি আন্দোলন করেই এখানে উঠে এসেছি। আজ পর্যন্ত কোনওদিন হয়নি আমি কোনও ক্লাস করেছি। প্রক্সি দেওয়ায় বিশ্বাসী ছিলাম। কিন্তু আজকে যদি আমি পারতাম, যদি আমাকে জোর করে এখানে এমএসভিপি না হতে হত, যদি আমি ওখানে থাকতাম, তাহলে আমার গলাতে একটাই স্বর থাকত। কিন্তু ডাইসি সিচুয়েশনে আমি কারও চাপে কখনও নত হই না। তাই আমার এই একটাই কথা থাকবে, আমাদের লাস্ট যে কথাটা ছিল, আমরা আমাদের অবস্থানেই অনড় থাকব।'

শেষপর্যন্ত কী হবে? CBI তদন্তে কী উঠে আসবে? সেদিকেই সবার নজর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case : 'মমতার সাহায্যে একটা সিন্ডিকেট...' ! RG কর কাণ্ড নিয়ে বড় মন্তব্য চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-এর
'মমতার সাহায্যে একটা সিন্ডিকেট...' ! RG কর কাণ্ড নিয়ে বড় মন্তব্য চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-এর
Kolkata Trinamool: তোলাবাজির অভিযোগে এবার কলকাতায় গ্রেফতার কাউন্সিলর, ধৃত বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
তোলাবাজির অভিযোগে এবার কলকাতায় গ্রেফতার কাউন্সিলর, ধৃত বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর
Kolkata Metro: চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!
চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!
Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget