এক্সপ্লোর

RG Kar Case : 'ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে' হুমকি হুমায়ুনের

হুমায়ুনের দাবি, 'ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয়। সেই ভগবানের আচরণ কী করছেন ওঁরা?

কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার , ঝিলম করঞ্জাই, কলকাতা : মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বারবার জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আবারও তিনি একই পথে। বললেন, তিন কোটি ভোটার আছে তৃণমূলের। তার মধ্যে দশ হাজার মাঠে নামলে কী হবে তখন বুঝবে।  

আর জি কর-কাণ্ডের পর পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য় হন মুখ্য়মন্ত্রী। আর এই বিষয়ে মুখ খুলতে গিয়েই, হুমায়ুনের মুখে ফের বিতর্কিত মন্তব্য। 

হুমায়ুন কবীরের দাবি,  'সিগারেট মুখে পুরে নার্সদের পাশে প্রেসক্রিপশন করতে দিয়ে দায় সরেন। তেনারা আবার ঠিক করছেন, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কে থাকবে, কে কমিশনার থাকবে, কে স্বাস্থ্য সচিব থাকবে, এটা মানা যায় না।' 

এ প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, 'স্বাস্থ্য ব্যবস্থায় কে থাকবে না থাকবে আমরা ঠিক করছি না। আমরা বলছি যারা খারাপ করছে তারা থাকবে না। কারা থাকবে ওরা দেখুন। আমরা কোনওভাবেই ভয় পাচ্ছি না।' 

হুমায়ুনের দাবি, 'ডাক্তারদের দ্বিতীয় ভগবান বলা হয়। সেই ভগবানের আচরণ কী করছেন ওঁরা? যেভাবে ঢাক ঢোল বাজাচ্ছিলেন, ড্রাম বাজাচ্ছিলেন , এলাহি খাবার দাবার চলে আসছিল...। কোথা থেকে এসব আসে?' রতপুরের তৃণমূল বিধায়কের দাবি, 'শাসক বিরোধীরা মদত দিয়েছিল।  এটা কি বুঝতে অসুবিধা হয়? ... আপনি যদি আমায় বারবার বলেন বা মারার হুমকি দেন বা ধাক্কা দেন, আমিও তো রুখে দাঁড়ানোর জন্য হাতটা উঠাবো'   

এর আগেও চিকিৎসকদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলাকালীন মন্তব্য করেছিলেন, 'জনগণও মরছে,তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? জনগণ যদি আজকে হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়ে তাঁর জীবন চলে যায়, মৃত্য়ু হয়। তাহলে সেই জনরোষে যদি তাঁরা আক্রান্ত হয় তার কে দায় নেবে?'   

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, থেকে শুরু করে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, এর আগে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিতে দেখা গেছে তৃণমূলে একাধিক নেতা-মন্ত্রী-সাংসদকে। এই তালিকায় আগে থেকেই ছিলেন হুমায়ুন। এবার তাঁর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ল। 

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                   

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget