এক্সপ্লোর

RG Kar Case: বৃষ্টি মাথায় নিয়েই পথে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, বিচারের দাবিতে EM বাইপাসে বেলেঘাটা-পাটুলি দীর্ঘ মানব-বন্ধন

EM Bypass Manab-Bandhan: দীর্ঘ এই মানববন্ধনের উল্লেখযোগ্য বিষয়, কোনও যানজট ছাড়াই শান্তিপূর্ণভাবে 'তিলোত্তমার' খুনের বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। 

কলকাতা : আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে এবার EM বাইপাসে মানববন্ধন। বিচার চেয়ে পথে চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টি মাথায় নিয়েই বেলেঘাটা থেকে পাটুলি পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেছেন তাঁরা। হাতে হাত ধরে ন্যায় বিচারের দাবিতে স্লোগান তুলছেন তাঁরা। দীর্ঘ এই মানববন্ধনের উল্লেখযোগ্য বিষয়, কোনও যানজট ছাড়াই শান্তিপূর্ণভাবে 'তিলোত্তমার' খুনের বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। 

এক আন্দোলনকারী স্পষ্ট ভাষায় বললেন, 'তদন্ত খুশি না। আসল দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি। তাই এই তদন্তে আমরা খুশি নই। আসল দোষীরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি।'

রোদ-বৃষ্টি, কিছুই থামাতে পারছে না তাঁদের। তিলোত্তমার সুবিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আর জি কর কাণ্ডের বিচার ও CP- র পদত্য়াগের দাবিতে, সোমবার লালবাজারের উদ্দেশে মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা। কিন্তু সেই মিছিল আটকাতে বেন্টিঙ্ক স্ট্রিটে কার্যত দুর্গ গড়ে তোলা হয়। সেইখানেই শুরু হয় ডাক্তারদের অবস্থান। ২২ ঘণ্টা পর এদিন অবশেষে সেই ব্যারিকেড তুলে নেয় পুলিশ। ৯ ফুট উঁচু ব্যারিকেড সরাতে লাগে ২২ ঘণ্টা ! সরে ব্যারিকেড, ওঠে রেলিং, লালবাজারের পথে বাধা সরে যায়। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারী চিকিৎসকরা। ব্যারিকেড তোলার পর লালবাজারের ভিতরে যান আন্দোলনকারী চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। বাইরে মানব শৃঙ্খল করে রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সিপির সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু চলবে তাঁদের আন্দোলন। এমনই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

এই আবহে তিলোত্তমার জন্যই পথে নামলেন শহরের অন্য অংশের চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের একজন বললেন, "এই নারকীয় ঘটনার জন্য আজ আমরা পথে নেমেছি। আমরা বিচার চাই। আমার কন্যা-সম একজন ডাক্তারকে যেভাবে খুন করা হল, সবকিছু জেনেও আজ না জানার ভান করছে। তার প্রতিবাদ করতে আমি আজ রাস্তায় এসেছি। আমি একজন বয়স্ক মানুষ, কিন্তু ঘরে থাকতে পারলাম না।" 

আরও পড়ুন ; 'লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও চলবে আন্দোলন', CP-র সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন চিকিৎসকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget