এক্সপ্লোর

দেহরক্ষী আফসারের স্ত্রীরও RG করে ক্যাফে ! টেন্ডার পাইয়ে দিতেও সন্দীপের বিরাট খেলা?

'সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী হওয়ার সূত্রেই আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন কাজের বরাত পেয়েছিলেন আফসার।'

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। তা যে সম্প্রতি সামনে এল, এমনটা নয়।  বহু আগে থেকে  সন্দীপের বিরুদ্ধে নানা মারাত্মক অভিযোগ, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে। বহাল তবিয়তেই থেকে গেছিলেন সন্দীপ ঘোষ। এখন সিবিআই যখন আর্থিক অনিয়মের তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে, তখন সামনে আসছে তার প্রভাব-প্রতিপত্তির একাধিক উদাহরণ! 

আলিপুরের বিশেষ CBI আদালতে জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, ভেন্ডারদের বিভিন্ন কাজের বরাত দেওয়া নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছিল, সেই সংক্রান্ত আসল নথি ও প্রতিলিপি উদ্ধার হয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই অর্থাৎ যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর বাড়িতেই অভিযোগের সব ফাইল ছিল!যিনি অভিযুক্ত, তাঁর কাছেই কীভাবে থাকবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কাগজপত্র? প্রশ্ন উঠছেই। 

তেমনই আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ এসেছে সামনে। কয়েকদিন আগেই একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, কী সাঙ্ঘাতিক ঔদ্ধত্য ও দাপট ছিল সন্দীপের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলির। সে শুধু অধ্যক্ষ মানস মুখোপাধ্যায়ের সঙ্গে হুমকির সুরে কথা বলছিল তা নয়,  প্রয়োজনে 'CM দিদি'র নাম টেনে নিজের প্রভাবের পরিচয় দেওয়ার চেষ্টা করছিল। সেই আফসার আলি সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে CBI.

আদালতে জমা দেওয়া রিপোর্টে CBI দাবি করেছে, সন্দীপ ঘোষ আর জি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ থাকাকালীন, ২০২২-২৩ সালে নিয়ম না মেনে ৮৪ জন MBBS হাউস স্টাফ নিয়োগ করা হয়।  

আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলিকেও গ্রেফতার করেছে CBI। তাকে আদালতে পেশ করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দাবি করে,  সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী হওয়ার সূত্রেই আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন কাজের বরাত পেয়েছিলেন আফসার।  আর জি কর মেডিক্য়ালে 'ক্যাফেটেরিয়া' খুলেছিলেন আফসারের স্ত্রী। ক্য়াফে তৈরির জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল, তাতেও গরমিল ছিল বলে আদালতে দাবি করেছে CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, টেন্ডারে অংশ নেয় ৪টি সংস্থা। কিন্তু আশ্চর্যের বিষয় ,খাতায় কলমে ৪টি সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিলেও, সবার নথিতেই দেখা গেছে হাতের লেখা একজনেরই। অর্থাৎ মনে করা হচ্ছে,  আফসারকে বরাত পাইয়ে দিতেই এই আইওয়াশ টেন্ডার ডাকা। শুধু তাই নয়, বরাত পাওয়ার পর যে ১ লক্ষ টাকা ফেরতযোগ্য থাকে না, সেটাও আফসারের স্ত্রীর সংস্থাকে সন্দীপ ঘোষ ফেরত পাইয়ে দিয়েছিলেন।  

আরও পড়ুন : 'সব মিথ্যে, কিচ্ছু করেনি', ইডির জন্য বাড়ির তালা খুলে, কোন বিস্ফোরক দাবি সন্দীপের স্ত্রীর?

 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget