এক্সপ্লোর

RG Kar Case : 'এলাকার লোক কথা বলে না, বাজারে কিছু কিনতে গেলে...'বিস্ফোরক অভয়ার বাবা

অভিযোগ, মেয়ে চলে যাওয়ার পর, যেহেতু তাঁরা বিচারের দাবিতে অনড়, প্রতিবাদে এককাট্টা, তাই তাঁরা আজ সমাজে একঘরে। তাঁদের কোণঠাসা করেছে তৃণমূল।  


সমীরণ পাল, কলকাতা : আর জি করকাণ্ডের এক বছর। এক বছর আগে ঠিক এইদিনেই তাঁদের জীবনে নেমে এসেছিল ঘন অন্ধকার। যে আঁধারের শেষে আলোর দিশা তাঁরা খুঁজে পাননি আজও। কলকাতা থেকে দিল্লি, বারবার ছুটেছেন বিচারের আশায়। মেলেনি স্বস্তি। ন্যায়বিচারের দাবিতে আজও তাঁরা পথে। গন্তব্য নবান্ন। যদিও পুলিশের তরফে স্পষ্ট নির্দেশ, নবান্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা আছে। সেখানে কোনও অভিযান করা যাবে না। জমায়েতের জন্য বিকল্প দুটি জায়গার উল্লেখ করেছে পুলিশ। এদিন নবান্ন অভিযানের আগে নিজেদের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছেন মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। অভিযোগ, মেয়ে চলে যাওয়ার পর, যেহেতু তাঁরা বিচারের দাবিতে অনড়, প্রতিবাদে এককাট্টা, তাই তাঁরা আজ সমাজে একঘরে। তাঁদের কোণঠাসা করেছে তৃণমূল।  

নির্যাতিতা মৃত চিকিৎসকের বাবার অভিযোগ, তাঁরা সমাজে কার্যত একঘরে। রাস্তায় দেখা হলেও এলাকার মানুষজন কথা বলে না। বাজারের কিছু জিনিস কিনতে গেলে বিক্রেতা ১০ বার চিন্তা করে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। পুরো সমাজে কার্যত একঘরে তাঁরা।  নবান্ন অভিযানের আগে ফের বিস্ফোরক দাবি করল অভয়ার পরিবার। RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ  নবান্ন অভিযান রুখতে কলকাতা-হাওড়া জুড়ে তৎপর পুলিশ। রাস্তায় সুউচ্চ ব্যারিকেড থেকে জলকামান, ড্রোন সবেরই ব্যবস্থা রয়েছে। এরই মধ্যে অভয়ার বাবার হুঁশিয়ারি, 'মানুষের আন্দোলনের সামনে সব ব্যারিকেড উড়ে যাবে। নবান্ন অভিযানে অসুবিধা না হলে, আমরা কালীঘাট চলো অভিযানে যাব'। তিনি বললেন, প্রথম থেকে যাঁরা তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের প্রতিবাদে  আন্দোলনে যুক্ত, তাঁদের নোটিস পাঠাচ্ছে পুলিশ। ভয় দেখানো হচ্ছে।  

'তৃণমূলের একঘরে করার' অভিযোগকে এক্কেবারে উড়িয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখন রাজ্যে এমন সংস্কৃতি নেই, এ ধরনের জিনিস 'CPM এর আমলে হত'। 

অন্যদিকে অভয়ার মায়ের বক্তব্য, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন। আমরা তো অস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা বিচারের দাবিতে যাচ্ছি। উনি ভয় পেয়েছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে থ্রেট কালচার চালু করেছেন। বিচারের দাবিতে আমাদের লড়াই চলতেই থাকবে। সিবিআই বলছে সঞ্জয় রায় একাই দোষী। আমরা বলেছি, দেশের ১৪০ কোটি মানুষকে যদি বিশ্বাস করাতে পারেন তাহলে আমরা মেনে নেব। '                         


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget