এক্সপ্লোর

RG Kar Case: ৯ অগাস্ট নবান্ন অভিযান, তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ, জানাল অভয়ার পরিবার, 'ওঁদের ঘৃণা করি জাস্ট..' !

RG Kar Case Nabanna Abhijan :'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর ডাক, বিজেপি দফতরে নিহত চিকিৎসকের মা-বাবা

সুকান্ত মুখোপাধ্য়ায়, সৌমিত্র রায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: গতবছর ৯ অগাস্টের সকালে, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। ঠিক একসপ্তাহ পর এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। ওই দিনেই 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য় শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। তবে, তৃণমূলকে আহ্বান জানাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

 

আরও পড়ুন, তালিকায় অস্তিত্বহীন ভোটার ! কমিশনের তলবের মুখে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ২ ERO

ঠিক এক সপ্তাহ পর আগামী শনিবার এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। গতবছর ৯ অগাস্টের সকালেই, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। কর্তব্যরত চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে আলোড়ন ফেলে দেয় বিশ্ব। ওই দিনেই ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ৯ অগাস্ট ডাক দিয়েছেন 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর।

সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানাতে শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখার জন্য এসেছিলাম এবং ৯ তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয়,সেইজন্য ওঁর সঙ্গে কথাবার্তা হল এবং আমরা মেয়ের বিচার যাতে সহজেই পাই, যাতে ওঁদের থেকেও সহযোগিতা পাই সেই ব্য়াপারটাও আলোচনা হল। 

প্রশ্ন: উনি কী বললেন? কী আশ্বাস দিলেন, যাবেন? 

নিহত চিকিৎসকের বাবা : সবাই তো আমাদের আশ্বাস দিচ্ছেন দেখা যাক আমরাও লড়াই চালিয়ে যাব। 

প্রশ্ন: শাসকদল তৃণমূল, তাকেও কি আহ্বান জানাবেন? 

নিহত চিকিৎসকের বাবা : না। কারণ ওঁদের যে রাজনীতির যে স্ট্র্য়াটেজি সেটাই আমাদের ভাল লাগে না। ওঁদের ঘৃণা করি জাস্ট।আর কিচ্ছু নয়। 

 তৃণমূল কংগ্রেস  রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, 'এই সমস্ত নিয়ে রাজনীতি করবেন না। আমাদের আপনাদের প্রতি সম্মান আছে। এভাবে পার্টি অফিসে ঘুরবেন না।'এদিন, SUCI-এর দফতরেও যান নিহত চিকিৎসকের মা -বাবা। SUCI  রাজ্য সম্পাদক   চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, অরাজনৈতিক বললেও সেখানে শুভেন্দু অধিকারী থাকবেন। WBJDF কর্মসূচির আন্দোলনে থাকব। ' নিহত চিকিৎসকের বাবা বলেন, আমরা বলতে চাই যেখানে বিরোধী দলনেতা থাকবে না। সেখানে আসুন। রাতদখলে থাকব। ' ৯ অগাস্ট 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এ যোগ দেওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেও আহ্বান জানিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। 

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget