এক্সপ্লোর

RG Kar Case: CBI বলছে ২৭ মিনিট, ৭-৮ ঘণ্টা বলে দাবি রাজ্যের, RG করের CCTV ফুটেজ নিয়ে বিতর্ক

Supreme Court: এদিন শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে বিচলিত আদালত।

কলকাতা: আর জি কর কাণ্ডে সিসিটিভি ফুটেজের দৈর্ঘ্য নিয়ে তর্ক-বিতর্ক সুপ্রিম কোর্টে। সিবিআই-এর দাবি, মাত্র ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। যদিও রাজ্যের দাবি, সাত থেকে আট ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কপিল জানান, সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে, যা সই করেই গ্রহণ করেছে সিবিআই। (RG Kar Case)

এদিন শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে বিচলিত আদালত। কলকাতা পুলিশ কেন মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে জানতে চান তিনি। জবাবে রাজ্যের আইনজীবী কপিল বলেন, "৭ থেকে ৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে।" কেন পুরো সিসিটিভি-র ফুটেজ দেওয়া হয়নি? ফুটেজ খতিয়ে দেখা দরকার, প্রতিক্রিয়া জানান ফিরোজ এডুলজি। (Supreme Court)

এতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, "কেন DVR বাজেয়াপ্ত করছেন না? তার পর তো ফুটেজ ঠিক আছে না বিকৃত আছে দেখতে পারেন।" অকুস্থলের আশেপাশের সিসিটিভই ফুটেজ সিবিআই-কে দেওয়া হয়েছে কি না জানতে চান তিনি। এতে কপিল সিবল বলেন, "DVR সিবিআই-কে দেওয়া হয়েছে, সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে। সই করেই তা গ্রহণ করেছে সিবিআই।"

রাজ্যের তরফে কী কী দেওয়া হয়েছিল জানতে চান প্রধান বিচারপতি। সিবল জানান, পেনড্রাইভ, হার্ডডিস্ক এবং বাকি সবকিছুই দেওয়া হয়। ১৪ অগাস্ট একটি পেনড্রাইভ দেওয়া হয় ৩২ জিবি-র। এর পাল্টা সলিসিটর জেনারেল জানান, পেনড্রাইভের ক্ষমতা কত, তা প্রাসঙ্গিক নয় এক্ষেত্রে। ১০০ জিবি-র পেনড্রাইভ দেওয়া হলেও, তাতে মাত্র ২৭ মিনিটের ফুটেজ রয়েছে। এতে সিবল বলেন, "এতদিন তো পেনড্রাইভটি রয়েছে আপনাদের কাছে। ৪০ দিন হয়ে গিয়েছে। আগেই দেখে জানাতে পারতেন তাহলে?"

এই তর্ক-বিতর্কের মধ্যে প্রধান বিচারপতি বলেন, "আপনারা যে তালিকা দিয়েছেন, তাতে একাধিক পেনড্রাইভ দেওয়ার উল্লেখ রয়েছে।" সিবল জবাবে বলেন, "আর জি করের চারটি ক্যামেরা সমস্ত ক্যামেরার সঙ্গে সংযুক্ত। সেই ক্যামেরায় যা ধরা পড়েছে, সব তুলে দেওয়া হয়েছে।" এদিন আদালতে বাদানুবাদেও জড়ান সিবল এবং সলিসিটর জেনারেল। মামলাকারীর আিনজীবী ফিরোজ এডুলজি জানান, ওই ঘরে ঢোকার পথে ক্যামেরা ছিল না। আরও ঢোকা ও বেরনোর পথ ছিল। অন্য পথ দিয়েও কেউ ঢুকে আবার বেরিয়ে যেতে পারে। 

আরও পড়ুন: RG Kar Case: সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি রাজ্যের, মহিলা আইনজীবীদের হেনস্থা নিয়ে সরব সিবল, CJI বললেন...

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget