এক্সপ্লোর

RG Kar Case: সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি রাজ্যের, মহিলা আইনজীবীদের হেনস্থা নিয়ে সরব সিবল, CJI বললেন...

Supreme Court: বাক্য বিনিময় সিবল এবং প্রধান বিচারপতির মধ্যে।

কলকাতা: আর জি কর মামলায় আজ ফের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। আর গোড়াতেই লাইভ স্ট্রিমিংয়ের প্রসঙ্গ উঠল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতায় সওয়াল করেন কপিল সিবল। এর পাল্টা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, লাইভ স্ট্রিম বন্ধ হবে না। সেই নিয়ে বাক্য বিনিময় হয় সিবল এবং প্রধান বিচারপতির মধ্যে। (RG Kar Case)

মঙ্গলবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানান, সওয়াল-জবাব শুরু হওয়ার আগে সকলকে একটা বিষয় জানাতে চান তিনি, লাইভ স্ট্রিমিং চলছে বলে মাঝখানে উঠে চেঁচাবেন না কেউ। সঙ্গে সঙ্গে মুখ খোলেন সিবল। তিনি বলেন, "এই ধরনের বিষয়ে লাইভ স্ট্রিমিং হলে, তার ব্যাপক প্রভাব পড়ে। আমরা অভিযুক্তের হয়ে প্রতিনিধিত্ব করছি না। ৫০ বছরের সম্মান জড়িয়ে আমাদের।" (Supreme Court)

এর পাল্টা প্রধান বিচারপতি বলেন, "জনস্বার্থের প্রশ্ন জড়িয়ে রয়েছে। আদালত মুক্ত।" সিবল বলেন, "আমাদের সম্মানের প্রশ্ন জড়িয়ে। আমি ঠিক কখন হেসেছি? এটা ঠিক নয়। আমাদের মহিলাদের উপরও প্রভাব পড়ছে। মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন। বলা হচ্ছে, অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে।"

রাজ্যের মহিলা আইনজীবীদের সোশ্য়াল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে জানান সিবল। এতে প্রধান বিচারপতি বলেন, "কোনও মহিলাকে কি হুমকি দেওয়া হয়েছে? মহিলা বা পুরুষ, যাঁরা মামলায় যুক্ত... ঠিক আছে, আমরা বিষয়টি দেখব।"

আর জি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের ক্ষেত্রেও এই লাইভ স্ট্রিমিং নিয়ে বিপত্তি বাধে, যার জেরে বার বার ভেস্তে যায় আলোচনা। বৈঠক আগাগোড়া লাইভ সম্প্রচার করতে হবে বলে শর্ত দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু রাজ্য সরকার বিচারাধীন বিষয় নিয়ে আলোচনার লাইভ সম্প্রচার করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত কার্যবিবরণীতে দুই পক্ষের সই-সহ বৈঠক হয়। এর পরই, মঙ্গলবার আদালতের শুনানিপর্বের লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি তুললেন সিবল।

'রাত্তিরের সাথী' প্রকল্পের আওতায় মহিলাদের রাতের ডিউটি না দেওয়ার যে ঘোষণা করেছে রাজ্য সরকার, সেই নিয়েও এদিন আপত্তি ওঠে আদালতে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, "মহিলারা রাতে কাজ করতে পারবেন না, এটা কী করে বলা যায়? মহিলা চিকিৎসকদের এটা বলা যায়? এটা কোনও ছাড় নয়, মহিলা-পুরুষ একই শিফটে কাজ করতে পারেন। মিস্টার সিব্বল নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে। রাজ্য সরকারের উচিত বিজ্ঞপ্তি সংশোধন করা। মহিলা চিকিৎসকরা রাতে কাজ করবে না, এটা আপনি বলতে পারেন না।"

আরও পড়ুন: RG Kar Case Live Updates: 'আমাদের সিবিআই-কে যথেষ্ট সময় দিতে হবে', জানালেন প্রধান বিচারপতি

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget