এক্সপ্লোর

RG Kar Case: 'হাজিরা না দিলে গ্রেফতারির ওয়ারেন্ট ইস্যু করে দেব..', RG কর দুর্নীতির মামলায় আখতার আলিকে হুঁশিয়ারি CBI কোর্টের

CBI Court On RG Kar Corruption Case Akhtar Ali: আদালতের কড়া ধমকের মুখেও গরহাজির আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার !

প্রকাশ সিন্হা, কলকাতা: আজই হাজিরা না দিলে গ্রেফতারির ওয়ারেন্ট ইস্য়ু করে দেব। আরজি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় অভিযুক্ত আখতার আলির উদ্দেশে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল আলিপুরের বিশেষ CBI কোর্ট। আদালতের কড়া ধমকের মুখেও গরহাজির আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। আগামী ২৩ তারিখ ফের হাজিরার নির্দেশ। 

আরও পড়ুন, ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান, 'ভোলানাথের গাড়িতে ট্রাকের ধাক্কার পরই..'

 দুপুর ২টোর মধ্যে হাজিরা না দিলে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হবে। RG কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় অভিযুক্ত আখতার আলির উদ্দেশে মঙ্গলবার সকালে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল আলিপুরের বিশেষ CBI আদালত। তবে আদালতের ধমকের মুখেও এদিন আদালতে হাজির হননি আখতার আলি।RG কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় CBI-এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির। চার্জশিটে নাম রয়েছে শশীকান্ত চন্দক নামে এক ব্যক্তিরও। 
 
মঙ্গলবার শুনানিতে আখতার আলির আইনজীবী জানান, এদিন আমার মক্কেলের আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। আজই তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন, তাই তাঁকে ছাড় দেওয়া হোক। আর্জি খারিজ করে বিচারক বলেন, দুপুর ২টোর মধ্যে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। টালা থানায়, RG কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন এই আখতার আলি। হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর আখতার আলির সেই অভিযোগকে ভিত্তি করেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে CBI... গ্রেফতার হন সন্দীপ। 
 

কিন্তু, যিনি ছিলেন অভিযোগকারী, তিনিই এখন অভিযুক্ত।আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকেই অভিযুক্ত বলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে CBI.এনিয়ে এদিন সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, যাঁকে (আখতার আলি) এক সময় হুইসেল ব্লোয়ার বলা হত, তিনি এখন অভিযুক্ত। CBI-এর এই দ্বিচারিতা কেন? হুইসেল ব্লোয়ারের অভিযোগে বাকিরা এক বছর জেলে থাকলে আখতার আলি কেন বাইরে? অন্যদিকে, আদালত গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিলেও এদিন গরহাজির ছিলেন আখতার আলি।এই প্রেক্ষিতে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার আবেদন করে CBI.

আখতার আলির আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। পাশাপাশি, আগামী ১৯ তারিখ আগাম জামিনের আবেদনের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এরপর বিচারক নির্দেশ দেন,  ২৩ তারিখ আখতার আলিকে বেলা ১২টায় হাজিরা দিতে হবে সিবিআই বিশেষ আদালতে। শশীকান্ত চন্দককে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত। গত মাসে দুর্নীতির অভিযোগে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য় দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget