এক্সপ্লোর

North 24 Parganas News: ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান, 'ভোলানাথের গাড়িতে ট্রাকের ধাক্কার পরই..'

Nazat Case: ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান !

উত্তর ২৪ পরগনা: ন্যাজাটকাণ্ডে পুলিশের স্ক্যানারে প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান। সূত্রের খবর, এই অটোচালকের বয়ানের সূত্র ধরেই মুখোমুখি বসিয়ে এবার জেরা করা হতে পারে ন্যাজাটকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রুহুল কুদ্দুস তরফদার এবং গোলাম হোসেন মোল্লাকে।

আরও পড়ুন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সৌগত রায় বলেন, 'এখনও সুযোগ আছে..' ! কিন্তু কীভাবে ? 

জিজ্ঞাসাবাদের মুখে প্রত্য়ক্ষদর্শী অটোচালক দাবি করেছেন, ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার পরই রুহুল কুদ্দুস তরফদারের বাইকে চেপে এলাকা ছেড়ে পালান গোলাম হোসেন মোল্লা, কুদ্দুসের বাইকে করে কলুপাড়ার দিকে যান গোলাম হোসেন মোল্লা। সেখান থেকে তারা জীবনতলার দিকে চলে যায়। পুলিশ সূত্রে দাবি, এই রুহুল কুদ্দুসই সরবেড়িয়া থেকে বাইকে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ফলো করছিলেন। পুলিশ সূত্রে আরও দাবি, গোলাম হোসেন ও কুদ্দুস তরফদারের ফোনের কথোপকথনের তথ্য়ও তাদের হাতে এসে পৌঁছেছে। পরিবারের দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা ভাড়াটে ড্রাইভার হিসাবে কাজ করতেন। চালকের কাজ যেমন করতেন, সঙ্গে করতেন খালাসির কাজও। যদিও তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছিল। 

ন্যাজাটে শেখ শাহজাহানের সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা কি পরিকল্পিত ষড়যন্ত্র? এই প্রশ্ন যখন জোরাল হয়ে উঠছে, তখন পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক প্রত্যক্ষদর্শী অটোচালকের বয়ান। এই ঘটনায় সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার, রুহুল কুদ্দুস তরফদার এবং গোলাম হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে প্রত্য়ক্ষদর্শী অটোচালক দাবি করেছেন, ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার পরই রুহুল কুদ্দুস তরফদারের বাইকে চেপে এলাকা ছেড়ে পালান গোলাম হোসেন মোল্লা।কুদ্দুসের বাইকে করে কলুপাড়ার দিকে যান গোলাম হোসেন মোল্লা। সেখান থেকে তারা জীবনতলার দিকে চলে যায়।
 
পুলিশ সূত্রে দাবি, এই রুহুল কুদ্দুসই সরবেড়িয়া থেকে বাইকে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ফলো করছিলেন। পুলিশ সূত্রে আরও দাবি,গোলাম হোসেন ও কুদ্দুস তরফদারের ফোনের কথোপকথনের তথ্য়ও তাদের হাতে এসে পৌঁছেছে। গোলাম হোসেন মোল্লার স্ত্রী   রাইমা বিবি বলেন, সোমবার বাড়ি থেকে বেরিয়েছিল। বলেছিল ডানকুনিতে রয়েছি মাল কালাস করছি। বৃহস্পতিবার অবধি ফোনে কথা হয়েছে তারপর হয়নি। পরিবারের দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা ভাড়াটে ড্রাইভার হিসাবে কাজ করতেন।চালকের কাজ যেমন করতেন, সঙ্গে করতেন খালাসির কাজও। যদিও তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছিল। 

গোলাম হোসেন মোল্লার বাবা  ওহেদ আলি মোল্লা বলেন, টাকার লোভ দেখিয়ে হয়তো নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর ট্রাক পরীক্ষা করে জানিয়েছেন, ফিটনেস ফেল হলেও ট্রাকে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। পুলিশ সূত্রে খবর, ন্যাজাটকাণ্ডের রহস্য উন্মোচন করতে রুহুল কুদ্দুস তরফদারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে গোলাম হোসেন মোল্লাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget