এক্সপ্লোর

RG Kar News: 'যে ঘরে দেহ ছিল, সেই ঘরেই মিটিং করেন সন্দীপ ঘোষ সহ অন্যান্যরা', 'শোনা কথা' জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay on RG Kar Doctors Death:আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁকে নিশানা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। এরপর রাজভবনের বাইরে এসে তমলুকের বিজেপি সংসদ বলেন, 'জনগণের স্বীকৃতি হারাতে বসেছে সরকার বিভিন্ন অপরাধের মাধ্যমে। সেই সরকারকে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে, তা অত্যন্ত সদর্থক হয়েছে।'   

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'উনি তো প্রিন্সিপল, মহাগুরু। তাঁর ভূমিকা তো আছেই। এখন তো শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা হয়েছিল যে অবস্থায় সেই ঘরেই বসেই মিটিং-ইত্যাদি করা হয়েছিল, যদিও এসবই শোনা কথা। এই শোনা কথার সত্যতা প্রকাশ পাবে সিবিআই রিপোর্ট জমা পড়ার পর, কারণ জিজ্ঞাসাবাদ করছে'।                                    

আরও পড়ুন, কার সঙ্গে কাজ করতে সমস্যা হত মেয়ের ? কী বললেন RG করের নির্যাতিতার বাবা

অন্যদিকে, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়,  'স্বাধীনতার মধ্যরাতে মহিলারা রাস্তায় নেমে প্রমাণ করেছেন এই সরকার যেভাবে ঘটনা ধামাচাপা দিচ্ছে তা বুঝতে কারও বাকি নেই। মুখ্যমন্ত্রীর যে এই ঘৃণ্য কাজ করছে তাঁকে কেন আড়াল করছেন? অধ্যক্ষকে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন। স্বাস্থ্য ও পুলিশ দফতর দুটোই ফেল! রুট ম্যাপ তৈরি করে আর জি করে অশান্তি করলেন। তথ্য প্রমাণ ধ্বংসের জন্য এই কাজ করে চলেছেন।  

এদিকে আজ সন্দীপ ঘোষকে 'প্রভাবশালী' বললেন প্রধান বিচারপতি।  আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের উদ্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'আপনি তো প্রভাবশালী, চাইলে প্রশাসন আপনাকে ৫০০ পুলিশ দেবে। না দিলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করব। নিরাপত্তা চেয়ে মামলা করায়'। অন্যদিকে আজই নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে CGO কমপ্লেক্সে নিয়ে যায় CBI, চলছে জিজ্ঞাসাবাদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget