এক্সপ্লোর

RG Kar Incident: CBI-স্ক্যানারে সন্দীপ ঘোষের কল রেকর্ড, এবার কি খুলবে আরজি কর কাণ্ডে নেপথ্যের জট?

CBI on RG Kar Doctor Death Case: ২ দিনে মোট ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ফের রবিবার সকাল ১১টা থেকে সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই। কী কী প্রশ্ন করা হচ্ছে তাঁকে?

কলকাতা: আরজি কর কাণ্ডে CBI-এর নজরে ফোন রেকর্ড। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও সূত্রের খবর, RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ। সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, জানতে চায় CBI, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ধৃত সঞ্জয় রায়ের মানসিক স্বাস্থ্য বিচার করতে আনা হয়েছে দুই মনস্তত্ত্ববিদকে। 

সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার নেওয়ার পরেই তলব করে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রবিবার মিলিয়ে পরপর মোট ৩ বার তলব করা হয় তাঁকে। এর আগে শুক্রবার প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। অর্থাৎ গত দু’দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। তারপরে ফের রবিবার তাঁকে সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আজ সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন সন্দীপ ঘোষ। এদিন সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে গাড়িতে ওঠার সময় তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি সিবিআইয়ের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করছেন না? সেই কারণেই কি বারবার তাঁকে ডাকা হচ্ছে? তাঁকে আরও প্রশ্ন করা হয়েছিল সেমিনার হল সংলগ্ন এলাকায় দেওয়াল কেন ভাঙা হল। এদিন কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ ঘোষ। বরং মেজাজ হারান তিনি। দ্রুত গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। তখনই সম্ভবত সেখানে উপস্থিত কারও ছাতা আটকে যায় দরজায়। সেকথা একজন জোরে বলে উঠতেই, গাড়ির দরজা খুলে ফের তা বন্ধ করে দেন সন্দীপ ঘোষ। তারপর তাঁর গাড়ি দ্রুত বেরিয়ে যায়। এরপর CGO কমপ্লেক্সে পৌঁছে এক দৌড়ে ঢুকে যান ভিতরে।       

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  'ভুল তথ্য দিয়েছেন', আরজি কর কাণ্ডে TMC সাংসদকে আজ বিকেলেই লালবাজারে তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget