এক্সপ্লোর

RG Kar Protest : সরল লোহার ব্যারিকেড, আন্দোলনকারীদের দাবি মানল পুলিশ, কী ঘটতে চলেছে এরপর?

RG Kar Case : ২২ ঘণ্টা পর অবশেষে ব্যারিকেড তুলতে রাজি হয় পুলিশ। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারী চিকিৎসকরা। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কখনও কারার ওই লৌহ কপাট ! কখনও উই শ্যাল ওভারকাম। ২২ ঘণ্টা প্রতিবাদ-অবস্থানের পর নিজেদের শর্তে অনড় জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিতে হল কলকাতা পুলিশকে। সরল প্রায় ১২ ফুট উঁচু ব্যারিকেড। প্রায় ন’ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল! পিছনে আবার বাঁশের ব্যারিকেড। তাও আবার বাঁধা দড়ি দিয়ে। সবই খুলল শান্তিপূর্ণ আন্দোলনের চাপে। 

সামনেই লালবাজার। অথচ  প্রথম থেকে পুলিশ বদ্ধপরিকর ছিল যে আন্দোলনকারীদের এগোতে দেওয়া যাবে না। তাই তাঁদের আটকাতে ৯৮ ফুটের বড় লোহার ব্য়ারিকেড তৈরি করা হয়। সেগুলিকে বেঁধে ফেলা হয় একদম জাহাজ বাঁধার শিকল দিয়ে। যাতে দুর্ভেদ্য এই প্রাচীর না টপকাতে পারেন জুনিয়র ডাক্তাররা। আর চিকিৎসকরাও জানিয়েছিলেন তাঁরাও কোনওরকম অশান্তি করবেন না।  নিজেদের কথা মেনে অত্য়ন্ত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে থাকেন তাঁরা।  ডা ক্তারদের হাতে ছিল গোলাপ আর প্রতীকী শিরদাঁড়া। 'কলকাতা পুলিশের শিঁরদাড়া হারিয়ে গেছে?' প্রশ্ন তোলেন প্রতিবাদীরা। 

নিজেদের শর্তে অনড় ছিলেন চিকিৎসকরা। তিনটি অপশন দেন তাঁরা পুলিশের কাছে। এক, তাঁদের সামনে থেকে তুলে দেওয়া হোক ব্যারিকেড। তাঁরা আরও কিছুটা এগোবেন বেন্টিঙ্ক স্ট্রিটের দিকে। তারপর তাঁদের একটি প্রতিনিধি দল ঢুকবে লালবাজারে।  তাঁরা কমিশনারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা করবেন। অথবা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেও আসতে পারেন প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে। তিনি এলে , তাঁর কাছে ডেপুটেশন দেবেন জুনিয়র ডাক্তাররা। অথবা বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। 

কিন্তু কাল কোনওটিই হয়নি। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে, ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় দেখা করতে আসেন পুলিশের পদস্থ অফিসাররা।  কথা বলতে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস। তিনি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে লালবাজার যেতে বললেও আন্দোলনকারীরা রাজি হননি। তাঁরা জানান, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিলে তবেই লালবাজার যাবেন। এরপর আসেন জয়েন্ট সিপি ট্রাফিক। কিন্তু তাঁকেও ফিরে যেতে হয়। এভাবেই আন্দোলনে অনড় ছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। 

২২ ঘণ্টা পর অবশেষে ব্যারিকেড তুলতে রাজি হয় পুলিশ। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারী চিকিৎসকরা। 
ব্যারিকেড তোলার পর লালবাজারের দিকে আরও ১০০ মিটার এগোবেন জুনিয়র চিকিৎসকরা। তারপর লালবাজারের ভিতরে যাবেন আন্দোলনকারী চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। 

আরও পড়ুন :

'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget