এক্সপ্লোর

Women's Protest: 'রাত দখলে'র আহ্বান, কীভাবে পৌঁছবেন গন্তব্যে?

West Bengal News: আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ খুনের প্রতিবাদে আজ রাতে রাজপথের দখল নেবে মেয়েরা।

কলকাতা: আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে নারকীয় হত্য়াকাণ্ডের প্রতিবাদ। 'রাত দখলে'র আহ্বান জানিয়ে, আজ স্বাধীনতার প্রাক মুহূর্তে রাত ১১:৫৫ মিনিটে রাজ্য়জুড়ে পথে নামছেন মেয়েরা। কলকাতা, জেলার গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ঝড় আছ়ড়ে পড়েছে দিল্লি, মুম্বই, পুণে, বেঙ্গালুরু পর্যন্ত। আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।' কীভাবে পৌঁছবেন গন্তব্যে? 

আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ খুনের প্রতিবাদে আজ রাতে রাজপথের দখল নেবে মেয়েরা। কোনও রাজনৈতিক ব্য়ানার, রাজনৈতিক পতাকা ছাড়াই, আজ রাত আলো করবে রাতজাগা তারারা। প্রথমে যাদবপুর, অ্য়াকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু, ধীরে ধীরে তা শহরের গণ্ডি পেরিয়ে, ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে নদিয়া, বীরভূম, জলপাইগুড়ি প্রতিবাদের গণ্ডি ছাড়িয়েছে রাজ্যের সীমানাও। আরজি করের নির্যাতিতার জন্য রাত জাগবে মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, পুণেও। 

সড়কপথে যাবেন কীভাবে? 

দুটি রুটে চলবে বাস। কলকাতা বাস-ও-পেডিয়া সোশাল মিডিয়ায় জানিয়েছে কোন পথে যাবে এই বাস। মূলত লেডিজ় স্পেশাল এই বাস মিলবে রাজপথে। 

১ নং রুটের বাস: বাসের নম্বর (WB 04F 4353)

  • আপ রুট: হাওড়া ময়দান (রাত ১১টা) থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় (ভায়া হাওড়া স্টেশন, কলেজ স্ট্রিট, শিয়ালদা স্টেশন) 
  • ডাউন রুট: শ্যামবাজার পাঁচ মাথার মোড় (রাত ১টা) থেকে হাওড়া ময়দান (ভায়া শিয়ালদা স্টেশন, কলেজ স্ট্রিট, হাওড়া স্টেশন)

২ নং রুটের বাস: বাসের নম্বর (WB 19G 6936)

  • আপ রুট: কামালগাজী/গড়িয়া ৫ নম্বর (রাত ১১টা) থেকে রবীন্দ্র সদন (ভায়া যাদবপুর ৮বি, গড়িয়াহাট, রাসবিহারী)
  • ডাউন রুট: রবীন্দ্র সদন (রাত ১টা) থেকে কামালগাজী/গড়িয়া (ভায়া রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর ৮বি) 

ক্য়াব পরিষেবা:

কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ( CITU) সিদ্ধান্ত নিয়েছে তাদের ইউনিয়নের সব গাড়ি আজ রাস্তায় থাকবে।

মেট্রো পরিষেবা: 

রাতে রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলের। অতিরিক্ত দুই জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাত ১০টা ও ১০টা ২০-তে ছাড়বে বিশেষ ট্রেন। দমদম ও নিউ গড়িয়া থেকে ছাড়বে, দাঁড়াবে সব স্টেশনে। প্রত্যেক স্টেশনে দাঁড়াবে বিশেষ মেট্রো। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Doctor's Protest: 'আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা' আন্দোলনকারীদের পাশে রোগী ও পরিজনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget