এক্সপ্লোর

RG Kar Doctor's Death: RG কর কাণ্ডে 'দ্রুত বিচারের' দাবিতে সরব মহিলা আইনজীবীরা, 'দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে না হয়..'

Bardhaman Lady Advocate Protested On RG Kar Doctor's Death: RG কর কাণ্ডে রাস্তায় মহিলা  আইনজীবীরা, কী বলেছেন তাঁরা ?

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে রাস্তায় মহিলা  আইনজীবীরা (Lady Advocate Protest on RG Kar Doctors Death Mystery Case)। এই ঘটনায় সরব রাজ্য-সহ সারা দেশ। দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে এবার দুর্গাপুরের আইনজীবীরা নামল আন্দোলনে।

মৌন মিছিল করে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আবার দুর্গাপুর মহকুমা আদালতেই শেষ হয় মৌন মিছিল। তরুণী আইনজীবী তাসরিমা মন্ডল বলেন,'চিকিৎসকরাই যদি নিরাপত্তা না পায় তাহলে আমাদের বাঁচাবে কারা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি আমরা। দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে না হয়। বিচার পেতে যেনও ১৫, ২০ বছর না লাগে। সেটাই আমরা চাই।'

আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। 

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। কলকাতার পাশপাশি জেলার মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।

আরও পড়ুন, RG কর কাণ্ডে আজ আউটডোর বন্ধের ডাক, ব্যতিক্রমী ছবি মুর্শিদাবাদ মেডিক্যালে !

RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।  ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা। বারুইপুর মহকুমা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এদিন কর্মবিরতি শুরু করায় আউটডোরে লম্বা লাইন পড়ে রোগীদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও বিক্ষোভের আঁচ। প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget