এক্সপ্লোর

RG Kar Protest: RG কর কাণ্ডে ধর্মঘট, জেলায় জেলায় বন্ধ বাস পরিষেবা, কী অবস্থা লোকাল ও দূরপাল্লার ট্রেনের ?

RG Kar Protest Bengal Strike Rail Transport Service: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে SUCI. কী অবস্থা ট্রেন ও বাস পরিষেবার ?

কলকাতা:  আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে SUCI. SUCI-র ধর্মঘট ঘিরে জেলায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে ধামুয়া স্টেশন অবরোধ। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় লাইন থেকে। তবেহাওয়া স্টেশন সূত্রে খবর, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দুটি শাখাতেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হাওয়া স্টেশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও রেল স্টেশনে কোনও অবরোধের ঘটনা ঘটেনি। এরফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়েই লোকাল ও দূরপাল্লার ট্রেন ছেড়ে গিয়েছে। যেই ট্রেনগুলি হাওড়ায় পৌঁছনোর কথা ছিল, সেগুলি নির্ধারিত সময়েই ঢুকেছে। পাশাপাশি এখনও অবধি পাওয়া খবরে, উল্টোডাঙায় স্বাভাবিক রয়েছে অটো-বাস-ট্যাক্সি পরিষেবা। যদিও জেলায় জেলায়  ব্যাহত বাস পরিষেবা।

জলপাইগুড়িতে সর্বাত্মক ধর্মঘট। বন্ধ দোকান-পাট। বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশে কোনও বেসরকারি বাস চলছে না। পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে। বীরভূমে বন্ধ বাস পরিষেবা। মেদিনীপুর কলেজের সামনে উত্তেজনা। এসইউসিআই কর্মীদের সঙ্গে টিএমসিপি সমর্থকদের বচসা, ঠেলাঠেলি। এসইউসিআই কর্মীরা ধর্মঘট সফল করার চেষ্টা করলে বচসা।

পরে পুলিশ এসে দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে দক্ষিণ বারাসাত এলাকায় কুলপি রোড অবরোধ। বহড়ুবাজারেও রাস্তা অবরোধ। ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল। রায়দীঘিতে পিকেটিং SUCI কর্মীদের।  এদিকে 'সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে', SUCI-র বন‍্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন।

আরও পড়ুন, আরজি করে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে গ্রেফতার আরও ৯ 'পুলিশকে মারধরের ঘটনায়..' 

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বাজারে ধর্মঘটের সমর্থনে SUCI-এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার ভিডিও প্রকাশ করে SUCI-এর অভিযোগ, দু'পক্ষের বচসা চালাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য রমেশ মাইতি আচমকা তাঁদের কর্মীদের মারতে যান। ধাক্কাধাক্কি থেকে কার্যত হাতাহাতির উপক্রম হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 
 

সেরা শিরোনাম

Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget