এক্সপ্লোর

Arijit On Kunal: 'ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি..' ! কুণালের পাল্টা অরিজিৎ সিং

Arijit Singh Counter Kunal Ghosh: আর জি কর কাণ্ডে বিচার চেয়ে গান গেয়ে কুণালের নিশানায় অরিজিৎ সিংহ, এবার পাল্টা নাম না করেই দাগলেন তোপ সঙ্গীত শিল্পী...

কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার,কলকাতা: আর জি কর কাণ্ডে বিচার চেয়ে গান গেয়েছেন অরিজিৎ সিংহ। আর তা নিয়ে এবার সঙ্গীতশিল্পীকে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে গান হয় না। কারণ ওটা কর্মক্ষেত্র, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ? কুণালের এই মন্তব্য়ের তীব্র নিন্দা করেছেন পরমব্রত থেকে রুদ্রনীল। ঠাকুর ঘরে, কে, আমি তো কলা খাইনি, এই বিতর্কের মধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট অরিজিতের। 

আর জি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই সরব সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়েছেন। তাই নিয়ে গান বেঁধেছেন। এবার সেই অরিজিৎ সিংহকে সরাসরি আক্রমণ করলেন কুণাল ঘোষ। সোশ্য়াল মিডিয়ায় তিনি লিখেছেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি।কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে।কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ? শুক্রবার কুণাল ঘোষের পোস্টের পর, অরিজিৎ সিংহের পেজে কারও নাম না করেই, দেখা যায় এই পোস্ট। যেখানে লেখা- ঠাকুর ঘরে কে , আমি তো কলা খাইনি। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি গান গেয়েছেন অরিজিৎ সিংহ। যদিও গায়কের ভাষায়, এই গান ন্যায়বিচারের আর্তনাদ। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় বলেন,প্রথম কথা বলি, অরিজিৎ যে মার্গের একজন শিল্পী, সেই মার্গের একজন শিল্পীকে নিয়ে কোনও রাজনৈতিক দলের কেউ কথা বলতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা যেই কথা বলুক না কেন, তার ধৃষ্টতা এটা। প্রথম কথা হচ্ছে এটা। কুণাল বাবু কেন, কারও মুখ থেকে কোনওরকম কথা শুনব না অরিজিতের সম্বন্ধে। ভুলটা আগে স্বীকার করুন।অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন,আমাদের সবার ভালবাসার অরিজিৎ সিংহ, তিনি তাঁকেও গালমন্দ করছেন এককথায় ঘুরিয়ে।

আরও পড়ুন, আগামীকাল থেকে 'টেলি-মেডিসিন' পরিষেবা মিলবে এই নাম্বারে, বড় ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের 

শুক্রবার  ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি ছবি প্রসঙ্গে টালিগঞ্জের শিল্পীদের আক্রমণ করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু, মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।বরং টেকনিশিয়ানরা অনেক বেশি দরদী। এঁরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু, এঁদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্য়ুতে দল পড়লেই এঁরা মুখ খোলা বন্ধ করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget