এক্সপ্লোর

RG Kar Case: আগামীকাল থেকে 'টেলি-মেডিসিন' পরিষেবা মিলবে এই নাম্বারে, বড় ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের

Tele Medicine Services From Tomorrow During RG Kar Protest: আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের, দেওয়া রইল জরুরি নাম্বার..

কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামীকাল থেকে 'টেলি-মেডিসিন' পরিষেবা মিলবে কোন কোন নাম্বারে, দেখুন একনজরে।

আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিল্পী, বুদ্ধিজীবী থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। মিছিলে সামিল হয় আইনজীবীদের সব কটি সংগঠন। মিছিলে হাঁটেন তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে হাঁটেন আইনজীবী ফিরদৌস শামিম, ঋজু ঘোষাল, তরুণজ্যোতি তিওয়ারিরা।  প্রতিবাদে এসে বর্ষীয়ান এক আইনজীবী বলেন, 'আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি, আমরা মারামারি করতে আসিনি, আমরা লোককে সহায়তা করতে এসেছি। এরকম অসভ্য প্রশাসন কোনও দেশে কোনও রাজ্যে, কোনও জায়গায় নেই।' 

আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে অপর এক আইনজীবী বলেন, 'একমাত্র বলবার হচ্ছে, শক্ত হাতে শাসন করুন। দেশ সম্পূর্ণভাবেই শাসনের বাইরে চলে গিয়েছে। আরজিকর মেডিক্যাল কলেজে যা ঘটেছে, তা কোনও সভ্য দেশে ঘটে না। পশ্চিমবাংলা একসময় ছিল সংষ্কৃতি ও সভ্যতার জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ঘটনা ঘটছে।'

আরও পড়ুন, প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের 

তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার তদন্ত করলেও দোষ, না করলেও দোষ। আসলে আমাদের বিরোধীরা কী চায় ? ! ২০২১ সালের ঘটনা চব্বিশ সালে এসে, অন্তত তিন বছরের মাথায় এসে তদন্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকার তাঁরা সদিচ্ছা রাখে, কোথাও যদি অভিযোগ আসে, সেই অভিযোগ যদি কংক্রিট হয়, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়।  বাকিদের মতো, উটের মতো মাটিতে মুখ বুজে থাকার মতো স্বভাব আমাদের রাজ্য সরকারের নেই। বিজেপি নিজেদের দুর্নীতিতে তদন্ত আজ অবধি করতে পারেনি। আর সিপিএম তো দিনের পর দিন এই দুর্নীতিকে আশকারা দিয়ে গিয়েছে বলে, আরজিকর আজকে এই জায়গায় পৌঁছেছিল। আমি সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget