এক্সপ্লোর

RG Kar News: উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, ফের 'রাত দখল', মোমবাতি-প্ল্যাকার্ড-স্লোগানে চলছে মিছিল

RG Kar Incident: যাদবপুরে খেলা হল প্রতীকী ফুটবল। কলেজ স্ট্রিট, শ্যামবাজার, লেকটাউন, বেহালা সর্বত্র চলছে মিছিল। জেলাতেও আঁচ আন্দোলনের।

ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডুরান্ড ডার্বি ভেস্তে গেলেও আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি করের বিচার চেয়ে যুবভারতীর সামনে জমায়েত করতে গিয়ে পুলিশের লাঠির ঘা খেতে হয়েছে ময়দানের তিন প্রধানের সমর্থকদের। প্রতিবাদে সরব হল যাদবপুর। এইট বি-তে রাস্তায় ফুটবল খেলে প্রতীকী প্রতিবাদ মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থকদের। মানব বন্ধন তৈরি করেছেন ফুটবল সমর্থকরা। যুযুধান প্রতিপক্ষ দুই দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সচরাচর একত্রিত হতে দেখা যায় না তাদের। তবে আজ তারা একদলে পরিণত হয়েছে। রাজপথে খেলা হচ্ছে প্রতীকী ফুটবল। স্লোগান একটাই, দুই দল এক স্বর, জাস্টিস ফর আর জি কর। রাখিবন্ধন উৎসবেও শামিল হয়েছেন ইস্ট-মোহন সমর্থকরা। কণ্ঠে প্রতিবাদের স্বর। আর জি কর কাণ্ডের বিচার চাই। ফের দখল হয়েছে যাদবপুরের রাস্তা। দাবি একটাই। আর জি কর কাণ্ডে বিচার চাই। 

কলেজ স্ট্রিটেও চলছে মিছিল। শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যাবে বলে জানা গিয়েছে। মোমবাতি হাতে মিছিলে হাঁটছেন সকলে। কোরাসে উঠেছে উই শ্যাল ওভার কাম- এর সুর। দাবি একটাই। আর জি কর কাণ্ডে যুক্ত সমস্ত দোষীদের শাস্তি চাই, মহিলাদের নিরাপত্তা চাই, আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য সুবিচার চাই। আন্দোলনের ঢেউ শুধু শহরে নয়। দেখা গিয়েছে জেলাতেও। শিলিগুড়িতে মিছিলে শামিল হয়েছেন সাধারণ মানুষরা। রামপুরহাটেও চলছে মিছিল। 

অন্যদিকে মিছিল হচ্ছে বেহালার পর্ণশ্রীতেও। বেহালা থানার সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। বিভিন্ন দিক থেকে আসছে মিছিল। আন্দোলনকারীদের হাতে রয়েছে মোমবাতি। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত রাজপথ। মহিলা, পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদান করেছেন সাধারণ মানুষ। 'বিচার চাই, সঠিক বিচার চাই'- এই দাবিতেই সরব সকলে। ডায়মন্ড হারবার রোডের একটা অংশের দখল নিয়েছেন আমজনতা। ১৪ অগস্টের পর আজ ১৮ অগস্ট। ফের দিকে দিকে রাতের দখল নিতে চলেছেন সাধারণ মানুষরা। বেহালার পাশাপাশি পর্ণশ্রীতেও জোরদার হচ্ছে বিক্ষোভ। কার্যত বন্ধ ডায়মন্ড হারবার রোডের একটা বড় অংশ। বেহালা, পর্ণশ্রী বিভিন্ন অংশ থেকে বাসিন্দারা এসে যোগ দিচ্ছেন প্রতিবাদ মিছিলেন। কারও হাতে মশাল, কারও হাতে মোমবাতি, কেউ বা নিয়েছেন প্ল্যাকার্ড। 

আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে পথে নেমেছেন লেকটাউনের বাসিন্দারাও। উত্তর থেকে দক্ষিণ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্দোলনের ঢেউ। মোমবাতি, প্ল্যাকার্ড হাতে, স্লোগান, গানের সুরে চলছে প্রতিবাদ। মুষ্টিবদ্ধ হাতে স্লোগান চলছে 'উই ওয়ান্ট জাস্টিস'। কলকাতা থেকে জেলা, চলছে প্রতিবাদের গর্জন। বিচারের দাবিতে পথে সাধারণ মানুষ। 

আরও পড়ুন- নৃশংস ! হাতির পিঠে ঢোকানো হল জ্বলন্ত রড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget