এক্সপ্লোর

RG Kar Case: সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ ! কারা করতেন আনাগোনা ?

Sandip Ghosh: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্য নারায়ণপুরে হদিশ মেলে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলোর। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ মিলল। বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বাংলোর পর এবার খোঁজ মিলল সন্দীপের জোড়া ফ্ল্যাটের । বেলেঘাটায় রয়েছে দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে থাকা সন্দীপের জোড়া ফ্ল্যাট । গ্যারাজে রয়েছে সরকারি বোর্ড লাগানো এসইউভি। আরজি কর মেডিক্যালে দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। বেলেঘাটায় সন্দীপ ঘোষের আবাসনের কেয়ারটেকার বিনোদ দাস বলছেন, 'এখানে খুব কম আসতেন স্যার। বেশি আসতেন না। মা খুব আসতেন। তারপরে চলে যেতেন। তিন-চার মাস কেউ আসেননি।' RG Kar Case

কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P-18/A, CIT রোডের ঠিকানায় একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। দুটিরই মালিক সন্দীপ ঘোষ এবং গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে, যেটি ২০২২ সালের জুন মাসে কেনা হয়। গাড়ির মালিকানাও সন্দীপ ঘোষের নামে রয়েছে বলে দাবি করেছে সিবিআই।

চারদিকে সবুজে সবুজ। মাঝখানে এক সুবিশাল বাংলো। দেওয়ালে খোদাই করা নাম - সঙ্গীতা-সন্দীপ ভিলা।  তিনি সিবিআই হেফাজতে, বাড়িতে ম্য়ারাথন তল্লাশি চালায় ED। এই পরিস্থিতিতে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্য নারায়ণপুরে হদিশ মেলে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাংলোর। 

সবুজে ঘেরা এলাকায় উঁচু পাঁচিলের ওপর কাঁটাতারের ঘেরাটোপ। বিশাল কালো মেন গেটে উদিত সূর্যের ছবি। ২ বিঘা জমিতে মাথা তুলেছে সবুজ রঙা দোতলা 4BHK বাংলো। রয়েছে সুইমিং পুলও। স্থানীয়দের একাংশের দাবি, পরিবারের সদস্যদের নিয়ে প্রায়ই এখানে আসতেন সন্দীপ ঘোষ। 

স্থানীয় সূত্রে খবর, দুই ব্যবসায়ী ১০০ বিঘা জমি কিনে একটি প্রকল্প তৈরি করছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, ৩-৪ বছর আগে সেই প্রকল্পে ২ বিঘা জমি কিনে বাংলো তৈরি করেন সন্দীপ ঘোষ। 

এরইমধ্য়ে নিউটাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ মিলেছে। নেমপ্লেটে জ্বলজ্বল করছে ৪টে নাম। পাশেই দেওয়ালে সাঁটানো সিবিআইয়ের ১৫ অগাস্টের নোটিস। যেখানে লেখা, তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে ১৬ অগাস্ট সকাল ৮ সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হচ্ছে। তিন তলা বাড়ির মেন গেটে ঝুলছে তালা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : গ্য়াসের একটা সিলিন্ডারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হচ্ছে মানুষকে, যন্ত্রণা বাড়িয়েছে অনলাইনও
গ্য়াসের একটা সিলিন্ডারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হচ্ছে মানুষকে, যন্ত্রণা বাড়িয়েছে অনলাইনও
LPG Crisis : জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'
জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'
Modi On LPG Crisis:
"LPG নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু লোক ", এবার গ্যাসের সংকট নিয়ে মুখ খুললেন মোদি
News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget