এক্সপ্লোর

RG Kar News: ৪২ দিন মাটি কামড়ে আন্দোলনের পর হাসপাতালে কাজে যোগ জুনিয়র ডাক্তারদের, কোন কোন বিভাগে পরিষেবা ?

RG Kar Medical: আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে জরুরি পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা : টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমার রোগীদেরও অ্যাটেন্ড করছেন তাঁরা। কিন্তু, পুরোপুরি কাজে তাঁরা কবে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে আরজি করের এক জুনিয়র চিকিৎসক জানান, আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য সরকারের কাছে জানিয়েছেন। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। 

আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে জরুরি পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। ১৪ অগাস্ট রাতে যেভাবে এমার্জেন্সিতে ভাঙচুর হয়েছিল, তারপর আর সেখানে এমার্জেন্স পরিষেবা চালু করা যায়নি। সেই এমার্জেন্সি স্থানান্তরিত হয়ে ট্রমা সেন্টারে চলছে। সেখানেই কাজে যোগ দেওয়ার জন্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এদিন সকাল সকাল পৌঁছে যান। এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রের খবর, জুনিয়র ডাক্তাররা মূলত এমার্জেন্সিতে ডিউটি করছেন। হাসপাতালের ক্রিটিক্যাল ক্রেয়ার ইউনিটগুলিতে তাঁরা কাজে যোগ দিয়েছেন। আপদকালীন কোনও রোগী থাকলে সেখানে যাচ্ছেন। 

অন্যান্য কয়েকটি হাসপাতালের চিত্র-

বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁরা জানিয়েছেন, কাজের পাশাপাশি আন্দোলন চলবে।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, বিকেলে জিবি মিটিংয়ের পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত কয়েকদিন ধরেই তাঁরা বিভিন্ন বিভাগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সিনিয়র চিকিৎসকদের হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছেন বলে দাবি ডায়মন্ড হারবার মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের।

৪২ দিনের কর্মবিরতির শেষে আজ থেকে সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মালদা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Pankaj Dutta : প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে যারপরনাই হেনস্থা, পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget