এক্সপ্লোর

RG Kar News: তখন রাত ১ টা ৫৮ মিনিট, অন্ধকার টানেলে সন্তান, আহত রক্তাক্ত স্বামীকে নিয়ে স্ত্রী সোনালি ! RG করে লিফট কাণ্ডে অন্ধকূপের ভয়াবহ ৪৫ মিনিট এবার প্রকাশ্যে !

RG Kar Lift Accident Update : আরজি করে লিফট-বিপর্যয়ে যুবকের মৃত্য়ুর ঘটনায়, এবার প্রকাশ্যে এল অন্ধকূপের ৪৫ মিনিট।

সন্দীপ সরকার, কলকাতা: আরজি করে লিফট-বিপর্যয়ে যুবকের মৃত্য়ুর ঘটনায়, এবার প্রকাশ্যে এল অন্ধকূপের ৪৫ মিনিট। শিউরে ওঠা সেই তথ্য জানা গেল এবার আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারের সিসিটিভি ফুটেজ থেকে।

আরও পড়ুন, "প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়েছিল…", গড়িয়ার পার্লারে ঢুকে মহিলাকে খুনের ঘটনায় এবার রোমহর্ষক তথ্য ! কোনও সম্পর্ক ছিল কি তাঁদের মধ্যে ?

সিসিটিভি র সময় অনুযায়ী, RG কর ট্রমা কেয়ারের সিসিটিভি যা ক্যামেরা বলছে-

রাত ১.৫৮ - লিফট দুর্ঘটনা, অন্ধকার টানেলে সন্তান, আহত রক্তাক্ত স্বামীকে নিয়ে স্ত্রী সোনালি। 

 রাত ২.৪০- বেসমেন্টের অন্যদিকের গেট খুলে ঢুকলো উদ্ধারকারীরা।

 রাত ২.৪৩ - খোলা হলো লিফটের সামনের গ্রিলের তালা।

 রাত ২.৪৪ - প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো আহত শিশুকে।

 রাত ২.৪৫ - অরূপ ব্যানার্জির দেহ তুলে আনা হলো টানেল থেকে। উদ্ধার করা হলো তার স্ত্রীকেও।

আর জি কর হাসপাতালের লিফটে পিষে মৃত্যু। এবার সামনে এল সেই ভয়ঙ্কর মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ। রক্তাক্ত অরূপ বন্দ্য়োপাধ্য়ায়কে উদ্ধার থেকে, তাঁর শিশুকে উদ্ধার--পুরোটাই ধরা পরেছে সিসি ক্যামেরায়।ছেলের চিকিৎসা করাতে এসে, আর জি কর হাসপাতালের লিফটে পিষে মৃত্যু হয়েছে, দমদমের বাসিন্দা অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের।এবার সামনে এল সেই ভয়ঙ্কর মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ।অন্ধকূপে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আটকে থাকা। রক্তাক্ত অরূপ বন্দ্য়োপাধ্য়ায়কে উদ্ধার থেকে, প্রায় অচৈতন্য অবস্থায় তাঁর শিশুকে উদ্ধার--পুরোটাই ধরা পরেছে ট্রমা সেন্টারের বেসমেন্টে লাগানো সিসি ক্যামেরায়।বেসমেন্টে লিফটের সামনে লোহার গ্রিলে তালা লাগানো ছিল। তাই লিফট নীচে নেমে যাওয়ার পর, অরূপ বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর স্ত্রী ও ছেলে, কেউই বেরোতে পারেননি। সিসিটিভি ক্যামেরার ধরা পড়েছে সেই ছবি।
 
লিফট দুর্ঘটনায় মৃতের স্ত্রী বলেন বেসমেন্টে যখন গেল, তখন দরজাটা খুলে গেল। একটু ফাঁকা রেখে গ্রিল। গ্রিলে তালা দেওয়া। আমার স্বামী বলছেন, না, ভিতরে ঢুকব না। অর্থাৎ, বেসমেন্টে লিফট ও গ্রিলের মাঝে এই যে অংশটুকু, এইখানে অপেক্ষা করছিলেন ৩ জন।কিন্তু হঠাৎ করেই লিফটটা উঠতে থাকে ওপরে। আর, অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের জামা বা কিছু আটকে যায় লিফটের সঙ্গে।ঘষতে ঘষতে ওপরে উঠতে থাকেন তিনি।এদিকে, অরূপ বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী ও সন্তান, পড়ে যান লিফটের নীচে গর্তে। লিফট দুর্ঘটনায় মৃতের স্ত্রী বলেন, ওই গর্তের মধ্য়ে আমি, আমার ছেলে পড়ে যাই। দুমড়ে মুচড়ে পড়ে যাই। স্বামী, চাপা লেগে, ওর মধ্য়ে আটকে গেছে। ছেলেকে কোনওক্রমে এই গ্রিলের সামনে তুলে দিতে পেরেছিলেন। নিজে তখনও গর্তে। তখনই তাঁর কোলে এসে পড়ে স্বামীর রক্তাক্ত শরীর। লিফট দুর্ঘটনায় মৃতের স্ত্রী বলেন, বরের মৃতদেহ আমার কোলে এসে পড়েছে। রক্তাক্ত মৃতদেহটা আমার কোলে পড়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত দুটো চল্লিশ। বেসমেন্টে যাওয়ার সিঁড়ির গেটের তালা খুলে, নীচে নামেন হাসপাতালের কর্মীরা। লিফট থেকে একে একে ৩ জনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ১: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget